...
...
Next Story

Taniska Tiwari: মাধ্যমিকে দুর্দান্ত ফল ‘কুসুম’-এর, লেটার মার্কস নিয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করল তনিষ্কা

Taniska Tiwari: শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত থাকেন না তনিষ্কা, পাশাপাশি চালিয়ে যান নিজের পড়াশোনাও। অভিনয়ে তিনি যেমন ভালো, ঠিক ততোধিক ভালো যে তিনি পড়াশুনায় তার প্রমাণ পাওয়া গেল বোর্ডের পরীক্ষার রেজাল্টেই। চলতি বছরেই বোর্ডের পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী, যেখানে তিনি করেছেন দুর্দান্ত ফল।

Published on: Apr 16, 2026, 20:31:39 IST
Advertisement

Taniska Tiwari: এই মুহূর্তে ‘কুসুম’ ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন তনিষ্কা তিওয়ারি। মাত্র একটি ধারাবাহিকের হাত ধরেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত থাকেন না তনিষ্কা, পাশাপাশি সমানতালে চালিয়ে যান নিজের পড়াশোনাও।

মাধ্যমিকে দুর্দান্ত ফল ‘কুসুম’-এর
মাধ্যমিকে দুর্দান্ত ফল ‘কুসুম’-এর

অভিনয়ে তিনি যেমন ভালো, ঠিক ততোধিক ভালো যে তিনি পড়াশুনায় তার প্রমাণ পাওয়া গেল বোর্ডের পরীক্ষার রেজাল্টেই। চলতি বছরেই বোর্ডের পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী, যেখানে তিনি করেছেন দুর্দান্ত ফল।

আরও পড়ুন: হাজার বছরের অভিশাপ মোচন হবে এবার! রক্তে মাখামাখি ‘রক্তফলক’-এর টিজার

জানা গিয়েছে, মাধ্যমিকে ৭৯ শতাংশ নম্বর পেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, দুটি বিষয়ে লেটারও পেয়েছেন তিনি। ১২ থেকে ১৪ ঘন্টা শ্যুটিংয়ে ব্যস্ত থাকার পরেও যে এত দুর্দান্ত রেজাল্ট করেছেন তনিষ্কা, সেটা থেকেই বোঝা যায় যে তিনি পড়াশোনা নিয়ে কতটা সিরিয়াস।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ‘কুসুম’ ওরফে তনিষ্কা আদিত্য একাডেমির ছাত্রী। খুব সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সকালে ঘুম থেকে উঠেই বই নিয়ে বসে পড়েন তিনি। তারপর চলে যান সেটে। তবে কাজের ব্যস্ততার মধ্যে ফাঁকা সময় পেলেই বই খুলে বসে যান তিনি। সারাদিনে বিশ্রাম করার জন্য পান মাত্র ৪ ঘন্টা।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানিয়েছিলেন, মাধ্যমিক পাস করার পর তিনি হিউম্যানিটিজ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রাখেন। পরবর্তী সময়ে ফিল্ম স্টাডিজ নিয়ে এগোতে চান তনিষ্কা। তবে পড়াশোনার পাশাপাশি সমানতালে চালিয়ে যেতে চান অভিনয়ও, কারণ অভিনয়কে ভালোবেসেই ধারাবাহিকে এসেছেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe