...
...
Next Story

Varun Dhawan: জোর করে রিভিউ চাওয়ার অভিযোগ এক ইনফ্লুয়েন্সার, বিবাদে জড়ালেন খোদ বরুণ

Varun Dhawan: খুব সম্প্রতি মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান অভিনীত ‘হ্যায় জওয়ানি তো ইশক হো না হে’ ছবির টিজার। কিন্তু টিজার মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই এক মহিলা ইনফ্লুয়েন্সারের তরফ থেকে এল এমন একটি অভিযোগ, যা নিয়ে কথা বলতে গিয়ে বাক-বিতণ্ডায় জড়ালেন খোদ বরুণ ধাওয়ান।

Published on: Apr 14, 2026, 19:42:27 IST
Advertisement

খুব সম্প্রতি মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান অভিনীত ‘হ্যায় জওয়ানি তো ইশক হো না হে’ ছবির টিজার। কিন্তু টিজার মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই এক মহিলা ইনফ্লুয়েন্সারের তরফ থেকে এল এমন একটি অভিযোগ, যা নিয়ে কথা বলতে গিয়ে বাক-বিতণ্ডায় জড়ালেন খোদ বরুণ ধাওয়ান।

জোর করে রিভিউ চাওয়ার অভিযোগ এক ইনফ্লুয়েন্সার, বিবাদে জড়ালেন খোদ বরুণ
জোর করে রিভিউ চাওয়ার অভিযোগ এক ইনফ্লুয়েন্সার, বিবাদে জড়ালেন খোদ বরুণ

কী ঘটেছে

সিমরান ভাট নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মঙ্গলবার একটি রিল পোস্ট করেন, যেখানে তিনি জানান দুজন ব্যক্তি মেট্রো স্টেশনে তার কাছে রিভিউ নেওয়ার জন্য আসেন। যখন তিনি জানান যে তিনি সিনেমার টিজার এখনও দেখেননি, তখন রীতিমতো ঐ দুই ব্যক্তি রিভিউ আদায়ের জন্য জোর করতে থাকে। এই গোটা ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়ে যান ওই মহিলা ইনফ্লুয়েন্সার।

আরও পড়ুন: আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা, সমাজের কোন ঘটনাকে তুলে ধরা হবে সিনেমায়?

সিমরন তাঁর ভিডিয়োয় বলেন, রাজীব চক মেট্রো স্টেশনে দুজন ব্যক্তি তাঁর কাছে এগিয়ে আসেন। তাঁরা তাকে মাঝ রাস্তায় থামিয়ে বলেন, বরুণ ধাওয়ানের একটি সিনেমার টিজার মুক্তি পেয়েছে। আপনারা কি এটা রিভিউ দিতে চান? এই কথার উত্তরে যখন ওই মহিলা বলেন, তিনি টিজার দেখেননি তখন ওই দুই ব্যক্তির মধ্যে একজন বলেন, অসুবিধে নেই ওঁরাই বলে দেবেন কি বলতে হবে।

জোর করে রিভিউ চাওয়ার অভিযোগ এক ইনফ্লুয়েন্সার, বিবাদে জড়ালেন খোদ বরুণ

এই ভিডিয়ো পোস্ট করে ওই মহিলা বলেন, বরুণ ধাওয়ানের কি এতটাই খারাপ সময় এসে গিয়েছে যে ভুয়ো রিভিউ নিতে হচ্ছে? ওই মহিলার ভিডিয়োর কমেন্ট বক্সে খোদ বরুণ ধাওয়ান কমেন্ট করে লেখেন, ‘আশা করি এই ভিডিওটি দিয়ে তুমি সত্যিই যে ভিউ চাও তা পাবে। (হাততালির ইমোজি)।’

বরুণের এই মন্তব্যের উত্তরে সিমরন লেখেন, ‘আপনাকে যথাযথ সম্মান দিয়েই বলছি ভিউয়ের জন্য আমার এই ধরনের কাজ করার কোনও প্রয়োজন নেই। আমি আমার ভিউ সংখ্যা নিয়ে সন্তুষ্ট।’ এরপর বরুণের মন্তব্য পুনরায় ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে একই কথা লেখেন ওই মহিলা।

আরও পড়ুন: 'খুব তাড়াতাড়ি এই মানুষের তালিকা সামনে আনব...', ট্রোলারদের কড়া হুঁশিয়ারি অপরাজিতার, কী পদক্ষেপ করবেন

তিনি আরও লেখেন, ‘আমার যদি মনোযোগ আকর্ষণ করার প্রয়োজন হতো তাহলে এটা আমার ফিডে পোস্ট করতাম। কিন্তু এটা ছিল একটা ট্রায়াল রিল। এটা সত্যি আমার সঙ্গে ঘটেছে। আপনি অবশ্যই আপনার পিআর টিমের সঙ্গে একবার কথা বলে নেবেন। এটা আপনার ইমেজের জন্য একেবারেই ভালো নয়।’

প্রসঙ্গত, ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি দুটি শিশু তাদের পিতৃত্ব-মাতৃত্ব নিয়ে আলোচনা করছে এবং ছবিটি ২২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe