সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস, বর্ষার সময় ১৪টি নিম্নচাপ, একদিনে ২৫১.৪ মিলিমিটার বৃষ্টি, ১১ দিন তাপপ্রবাহ, দু'দিন শৈত্যপ্রবাহ- ২০২৫ সালে এমনই কাটল পশ্চিমবঙ্গের আবহাওয়া। আর শেষদিনেও একেবারে ঝড় তুলল। কারণ কুয়াশা কাটতেই ২০২৫ সালের ৩৬৫ তম দিনে ঝপ করে পড়ে গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আজ তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকার অনুমান করা হয়েছিল। কিন্তু কুয়াশা সরে যেতেই পারদ পতন হয়েছে।
২০২৫ সালে বাংলার আবহাওয়ার ইতিবৃত্ত

১) সর্বোচ্চ তাপমাত্রা: ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ২৫ এপ্রিল কলাইকুন্ডায় সেই তাপমাত্রা নথিভুক্ত হয়েছিল।
২) সর্বনিম্ন তাপমাত্রা: সমতলে সর্বনিম্ন তাপমাত্রা হল ৬.৫ ডিগ্রি। ১১ জানুয়ারি পুরুলিয়ায় এবং ৩১ ডিসেম্বর শ্রীনিকেতন কেঁপেছিল সেই তাপমাত্রায়। আর পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি। যা নথিভুক্ত হয়েছিল ৯ জানুয়ারি।
৩) শৈত্যপ্রবাহ: একদফায় হয়েছিল। ১১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত পুরুলিয়ায় শৈত্যপ্রবাহ চলেছিল।
৪) তাপপ্রবাহ: চারটি দফায় চলেছিল তাপপ্রবাহ- ২৮ মার্চ থেকে ২৯ মার্চ, ২৩ এপ্রিল থেকে ২৬ এপ্রিল, ১০ মে থেকে ১২ মে এবং ১৩ জুন থেকে ১৪ জুন।
৫) কালবৈশাখী: ৫ দিন। সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৬৩ কিলোমিটার (১২ মে, আলিপুর)।
৬) শিলাবৃষ্টি: ২ দিন হয়েছে (২৩ মার্চ হয়েছিল দার্জিলিং এবং ১৭ এপ্রিল বাঁকুড়া)।
৭) পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল ২৯ মে। ১৩ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। ১৪টি নিম্নচাপ তৈরি হয়েছিল। বর্ষায় মোট বৃষ্টি হয়েছে ১,৩৫৩.৪ মিলিমিটার। যা স্বাভাবিক গড়ের থেকে এক শতাংশ বেশি। আর বার্ষিক বৃষ্টির পরিমাণ হল ১,৮৯৩.৯ মিলিমিটার। যা স্বাভাবিক গড়ের থেকে সাত শতাংশ বেশি।
৮) ঘূর্ণিঝড়: মোট তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গের উপরে প্রত্যক্ষ প্রভাব পড়েনি।
কলকাতার আবহাওয়ার ইতিবৃত্ত
{{/usCountry}}৮) ঘূর্ণিঝড়: মোট তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গের উপরে প্রত্যক্ষ প্রভাব পড়েনি।
কলকাতার আবহাওয়ার ইতিবৃত্ত
{{/usCountry}}১) সর্বোচ্চ তাপমাত্রা: ৩৯.৪ ডিগ্রি (১১ মে)।
২) সর্বনিম্ন তাপমাত্রা: ১১ ডিগ্রি (৩১ ডিসেম্বর)।
৩) একদিনে সর্বাধিক বৃষ্টি: ২৫১.৪ মিলিমিটার (২৩ সেপ্টেম্বর)। যা সার্বিকভাবে একদিনে সর্বাধিক বৃষ্টির তালিকায় ছয় নম্বরে আছে।
বছরের শেষদিনে কলকাতার তাপমাত্রা কত?
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত আছে আজই। বুধবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হল ২০.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা হল ১১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। আগামিকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রির আশপাশে।