...
...
Next Story

Humayun Kabir's Party's Candidates: নিজের 'জনতা উন্নয়ন পার্টি'র ঘোষণা, ৪ আসনে দলের প্রার্থী 'হুমায়ুন কবির'

হুমায়ুনের নয়া দলের নাম রেখেছেন জনতা উন্নয়ন পার্টি। দলের পতাকার রং - হলুদ, সবুজ এবং সাদা। এদিকে দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছেন বেশ কিছু আসনে।

Published on: Dec 22, 2025, 14:21:10 IST
By
Prefer HTon Google
Advertisement

আজ নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন হুমায়ুন কবির। নয়া দলের নাম রেখেছেন জনতা উন্নয়ন পার্টি। দলের পতাকার রং - হলুদ, সবুজ এবং সাদা। এদিকে দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছেন বেশ কিছু আসনে। হুমায়ুন নিজে লড়বেন ভরতপুর ও রেজিনগর আসনে। ভগবানগোলায় লড়বেন আরও এক হুমায়ুন কবির। এই হুমায়ুন অবশ্য পেশায় ব্যবসয়ী। এছাড়া রানিনগর কেন্দ্রেও প্রার্থীর নাম হুমায়ুন কবির। এছাড়া আরও এক হুমায়ুন কবির নাকি দলের হয়ে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেছেন। আপাতত, ৪ আসনে ৩ হুমায়ুনের লড়াই নিশ্চিত হয়েছেন।

হুমায়ুনের নয়া দলের নাম রেখেছেন জনতা উন্নয়ন পার্টি। (ANI X)
হুমায়ুনের নয়া দলের নাম রেখেছেন জনতা উন্নয়ন পার্টি। (ANI X)

এছাড়া জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন জানিয়েছেন, খড়্গপুর গ্ৰামীণ কেন্দ্রে ইব্রা হাজি, মালদহের বৈষ্ণবনগরে মুস্তারা বিবি, দক্ষিণ দিনাজপুরের হরিরাম বিধানসভায় ডঃ ওয়েদুল রহমান, কলকাতার বালিগঞ্জে নিশা চট্টোপাধ্যায়, ইছাপুর থেকে সিরাজুল মণ্ডল এবং মুর্শিদাবাদ আসনে মণীষা পাণ্ডেকে প্রার্থী করেছে দল। উল্লেখ্য, হুমায়ুন এর আগেই দাবি করেছেন, তাঁর দল ১৩৫টি আসনে প্রার্থী দেবেন। এর মধ্যে তাঁর লক্ষ্য হবে ৯০টি আসনে জেতা। এমনকী হুমায়ুন কবির দাবি করলেন, তাঁর দল শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন। এদিকে তিনি মুসলিমদের জন্য কাজ করার কথা বললেও দল যে সেকুলার হবে, তাও আগেই বলেছিলেন তিনি।

প্রসঙ্গত, বাবরি মসজিদ বিতর্কের আবহে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই তিনি নয়া দল গড়ার ঘোষণা করে দিয়েছিলেন হুমায়ুন। সঙ্গে তিনি এও বলেছেন যে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএমের সঙ্গে তিনি জোট বাঁধবেন। তবে সম্প্রতি এআইএমআইএমের জাতীয় মুখপাত্র দাবি করেন, তারা হুমায়ুনের সঙ্গে জোট বাঁধবেন না। এই আবহে হুমায়ুন আপাতত জোট নিয়ে তত কিছু বলছেন না। তবে এআইএমআইএম ছাড়াও তিনি আইএসএফ, সিপিএম, কংগ্রেসের সঙ্গেও জোট বাঁধতে আগ্রহী বলে জানিয়েছেন হুমায়ুন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe