ছাব্বিশের শুরুতেই বিরোধীদের একটা অস্ত্র ভোঁতা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে বেছে নিলেন নন্দিনী চক্রবর্তীকে। যিনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন। আর ২০২৬ সাল থেকে মুখ্যসচিবের দায়িত্ব পালন করবেন বাঙালি আইএএস অফিসার। যিনি ইতিহাসও গড়ে ফেললেন। কারণ এই প্রথমবার কোনও মহিলা মুখ্যসচিব পেল পশ্চিমবঙ্গ। আর যে মনোজ পন্থের জায়গায় তিনি এত বড় দায়িত্ব পেলেন, সেই বিদায়ী মুখ্যসচিবকেও 'পুরস্কার' দেওয়া হয়েছে। তাঁকে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে নবান্ন।
কে হলেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব?

এমনিতে গত ৩০ জুনই বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তাঁর মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল মমতা সরকার। সেইমতো ছয় মাস মেয়াদ বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আর সেই মেয়াদ শেষ হওয়ার দিনেই ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিব পদে বসানো হল। আর স্বরাষ্ট্র সচিব হচ্ছেন ২০০৪ ব্যাচের আইএএস অফিসার জগদীশ মিনার।
কেন নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিব করা মাস্টারস্ট্রোক?
তারইমধ্যে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের দায়িত্ব দিয়ে বিরোধীদের একটা অস্ত্র ভোঁতা করে দিলেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) জন্য পশ্চিমবঙ্গের বিশেষ রোল অবজার্ভার হিসেবে সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে কমিশন, তিনি মমতা সরকারের আমলে মুখ্যসচিব হতে পারেননি। অভিজ্ঞতার ভিত্তিতে একটা সময় পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই পথে হাঁটেনি মমতা সরকার।
শুধু বাঙালি নন, বাঙালি মহিলাকে মুখ্যসচিব করলেন মমতা
সেই পরিস্থিতিতে একজন বাঙালিকে এত বড় পদে না বসানোয় বিরোধীরা মমতা সরকারকে আক্রমণ শানাতে থাকেন। বিশেষত কমিশন নয়া দায়িত্ব দেওয়ার পরে বিরোধীরা প্রশ্ন তুলতে থাকেন, মমতারা বাঙালি অস্মিতা নিয়ে এত কথা বলেন। অথচ একজন বাঙালিকে মুখ্যসচিব করেননি। সেই আবহে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিব করে বিরোধীদর সেই অস্ত্র ভোঁতা করে দিলেন মুখ্যমন্ত্রী। আর শুধু বাঙালি নন, একজন বাঙালি মহিলাকে মুখ্যসচিব পদে বসালেন।
{{/usCountry}}সেই পরিস্থিতিতে একজন বাঙালিকে এত বড় পদে না বসানোয় বিরোধীরা মমতা সরকারকে আক্রমণ শানাতে থাকেন। বিশেষত কমিশন নয়া দায়িত্ব দেওয়ার পরে বিরোধীরা প্রশ্ন তুলতে থাকেন, মমতারা বাঙালি অস্মিতা নিয়ে এত কথা বলেন। অথচ একজন বাঙালিকে মুখ্যসচিব করেননি। সেই আবহে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিব করে বিরোধীদর সেই অস্ত্র ভোঁতা করে দিলেন মুখ্যমন্ত্রী। আর শুধু বাঙালি নন, একজন বাঙালি মহিলাকে মুখ্যসচিব পদে বসালেন।
{{/usCountry}}