...
...
Next Story

No Entry for Bangladeshis in Siliguri-Maldah Hotels: এপার বাংলার একাধিক শহরে হোটেলের দরজা বন্ধ বাংলাদেশিদের জন্য

শিলিগুড়ি এবং মালদায় বাংলাদেশিদের হোটেল ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হোটেল মালিকরা। এমনকী পুরনো ভিসাতেও যে সব বাংলাদেশিরা এখনও ভারতে আছেন, তাঁদেরও হোটেল দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের অধীনে ১৮২টি হোটেল আছে।

Published on: Dec 27, 2025, 11:36:08 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় ভারতে একাধিক শহরে বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। এরই মাঝে পশ্চিমবঙ্গের একাধিক শহরে বাংলাদেশিদের জন্য বন্ধ হল হোটেলের দরজা। রিপোর্ট অনুযায়ী, শিলিগুড়ি এবং মালদায় বাংলাদেশিদের হোটেল ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হোটেল মালিকরা। এমনকী পুরনো ভিসাতেও যে সব বাংলাদেশিরা এখনও ভারতে আছেন, তাঁদেরও হোটেল দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের অধীনে ১৮২টি হোটেল আছে। এর বাইরেও ৩০-৪০টি হোটেল আছে, তারাও বাংলাদেশিদের হোটেল দেবে না বলেই জানিয়েছে।

শিলিগুড়ি এবং মালদায় বাংলাদেশিদের হোটেল ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হোটেল মালিকরা। (REUTERS)
শিলিগুড়ি এবং মালদায় বাংলাদেশিদের হোটেল ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হোটেল মালিকরা। (REUTERS)

এর আগে ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে প্রবল হয়েছে ভারত বিরোধিতা। উত্তরপূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে বাংলাদেশি নেতারা। এই আবহে শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠনের দাবি, দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশিদের হোটেলে ঘর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। উল্লেখ্য, প্রতিবছর শিলিগুড়ি দিয়ে কয়েক হাজার বাংলাদেশি চিকিৎসা বা পর্যটনের জন্য ভারতের বিভিন্ন জায়গায় যান। সাম্প্রতিককালে বাংলাদেশিদের আগমন কিছুটা কমেছে, তবে তা পুরোপুরি বন্ধ হয়নি। এই আবহে শিলিগুড়িতে হোটেল না পেলে বিপাকে পড়বেন বাংলাদেশিরা। এর আগে বাংলাদেশি হিন্দু হত্যার প্রতিবাদে মালদায় হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে গত বছরও যখন উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ এবং হিন্দুদের উপরে অত্যাচার শুরু হয়েছিল, তখনও শিলিগুড়ি, কলকাতা সহ একাধিক জায়গায় হোটেলে বাংলাদেশিদের কোনও রুম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হোটেল মালিক সংগঠন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe