...
...
Next Story

Tata Steel World 25K Prize Money: কলকাতার TSW ম্যারাথনে বিশ্বরেকর্ড ভাঙতে বিশেষ বোনাস! হ্যাটট্রিকের লক্ষ্যে কেবেদে

রবিবার টাটা স্টিল কলকাতা ২৫ কিমি ম্যারাথন হবে। আর এবার সেই রেসে বিশ্বের তাবড়-তাবড় অ্যাথলিটরা অংশগ্রহণ করছেন। শুক্রবার কলকাতায় বিশ্ব ম্যারাথন চ্যাম্পিয়নের মুকুট জেতা আলফন্স ফেলিক্স সিম্বু বলেন, ‘আমি কোনও চাপ অনুভব করি না, আমি রেসকে আনন্দ এবং আমার দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব হিসেবে দেখি।'

Published on: Dec 19, 2025, 21:38:29 IST
Advertisement

আর দুুটো রাতের অপেক্ষা। তারপরই টাটা স্টিল কলকাতা ২৫ কিমি ম্যারাথন হবে। আর এবার সেই রেসে বিশ্বের তাবড়-তাবড় অ্যাথলিটরা অংশগ্রহণ করছেন। শুক্রবার কলকাতায় বিশ্ব ম্যারাথন চ্যাম্পিয়নের মুকুট জেতা আলফন্স ফেলিক্স সিম্বু বলেন, ‘আমি কোনও চাপ অনুভব করি না, আমি রেসকে আনন্দ এবং আমার দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব হিসেবে দেখি। নতুন প্রজন্মের উত্থানের সঙ্গে সঙ্গে প্রতিটি রেসই নিজের উন্নতি এবং সামনের বড় চ্যালেঞ্জগুলোর জন্য নিজেকে প্রস্তুত করার মাধ্যম।’

রবিবার টাটা স্টিল কলকাতা ২৫ কিমি ম্যারাথন হবে।
রবিবার টাটা স্টিল কলকাতা ২৫ কিমি ম্যারাথন হবে।

আবার চলতি বছর জাতীয় রেকর্ড গড়া ২৯ বছরের তেবেলো রামাকোঙ্গোয়ানা জানান যে রবিবারের রেসের জন্য তিনি প্রস্তুত। তিনি আরও বলেন, ‘২৫ কিমি হল যে হাফ-ম্যারাথন এবং ম্যারাথনের মধ্যে একটি নিখুঁত সেতু। প্রতিটি রেস আমাকে ভবিষ্যতের বড় স্বপ্নের জন্য প্রস্তুত করে।’

অন্যদিকে উগান্ডার ডবল অলিম্পিক চ্যাম্পিয়ন জশুয়া চেপ্তেগেই বলেন, ‘ভারত আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো, কারণ আমার আন্তর্জাতিক যাত্রা সত্যিই এখান থেকেই শুরু হয়েছিল। আবার এখানে দৌড়াতে আসা এবং ভারতে এই খেলার উন্নতি দেখা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’

মহিলাদের রেসে আবার অংশগ্রহণ করছেন দু'বারের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার সুতুমে কেবেদে। দু'বছর আগে ২৫ কিমিতে বিশ্বসেরা রেকর্ড গড়েছিলেন। তিনি এবার জয়ের হ্যাটট্রিকের চ্যালেঞ্জ নিয়ে নামছেন। তিনি বলেন, ‘আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার সঙ্গে আমি গত বছরের চেয়েও ভালো পারফরম্যান্স দিতে প্রস্তুত।’

২০১৭ সালের শিরোপাজয়ী ইথিওপিয়ার দেগিতু আজিমেরা এবং কেনিয়ার অ্যাগনেস কেইনো মহিলাদের রেসকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে প্রস্তুত। কেনিয়ার ৩৭ বছরের অভিজ্ঞ দৌড়বিদ বলেন, ‘আমি এখানে এসে খুশি এবং বিশ্বাস করি ঈশ্বর রবিবার আমাকে সেরাটা দেওয়ার শক্তি দেবেন। আমার পরিবার এবং সতীর্থদের সমর্থনে প্রতিটি রেস আমার জীবনের সাক্ষ্য হয়ে ওঠে।’

অভিজাত অ্যাথলিটদের তালিকা

পুরুষ বিভাগ: জশুয়া চেপ্তেগেই (উগান্ডা), আলফন্স ফেলিক্স সিম্বু (তানজানিয়া), হায়মানত আলেউ (ইথিওপিয়া), তেবেলো রামাকোঙ্গোয়ানা (লেসোথো), কলিন্স কিপকোরির (কেনিয়া), দেবেবে টেকা (ইথিওপিয়া), তাম্রু শিফেরা (ইথিওপিয়া), রুবেন রোনো (কেনিয়া), ফিকাদু লিচে (ইথিওপিয়া), অ্যান্থনি কিপচিরচির (কেনিয়া), উইসলি ইয়েগো (কেনিয়া), স্টিফেন কিমুতাই (কেনিয়া) এবং নিগুসে আবেরা (ইথিওপিয়া)।

মহিলা বিভাগ: সুতুমে আসেফা কেবেদে (ইথিওপিয়া), দেগিতু আজিমেরা (ইথিওপিয়া), অ্যাগনেস কেইনো (কেনিয়া), ডেমিলিউ জেমানাউ (ইথিওপিয়া), এরগাত হেশে (ইথিওপিয়া), মাস্তেওয়াল সিলে (ইথিওপিয়া), মেসলেচ আলেমেয়েহু (ইথিওপিয়া), আবেরাশ মিনসেউ (ইথিওপিয়া), কুফতু তাহির (ইথিওপিয়া), টিবেব তাফেরে (ইথিওপিয়া), নেৎ সানেত তাফেরে (ইথিওপিয়া) এবং রেডিয়েট ড্যানিয়েল (ইথিওপিয়া)।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe