...
...
Next Story

প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট ও রাহুলের মৃত্যুতে ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের!

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট করার দাবিতে সোচ্চার হয়।

Updated on: Mar 31, 2026, 01:04:07 IST
Advertisement

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কীভাবে জলে ডুবে গেলেন তিনি? তা নিয়ে শ্যুটিং ফ্লোরের নিরাপত্তার অভাব, অব্যবস্থা, গাফিলতির নানা কথা উঠে আসছে বারবার। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও এই একই অভিযোগ তোলে। সেই প্রেক্ষিতেই প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট করার দাবিতে সোচ্চার হয় এই সংগঠন।

প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট ও রাহুলের মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণের দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের!
প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট ও রাহুলের মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণের দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের!

আরও পড়ুন: 'তিনি সরকার ঘনিষ্ঠ, কিছু যেন ধামাচাপা না পড়ে…', রাহুলের মৃত্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শতরূপের

অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে ‘খুনে’র অভিযোগে এফআইআর দায়ের করেছে। পাশাপাশি রাহুলের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেই দাবিও করা হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

আরও পড়ুন: 'ব্যোমকেশ' বিতর্ক অতীত, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেল’, সমবয়সী রাহুলের প্রয়ানে শোকাহত দেব

সংগঠনের দাবি, ‘এটা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতা। প্রযোজনা সংস্থার গাফিলতিতেই মৃত্যু হয়েছে অভিনেতার। আমাদের সংগঠনের তরফে একাধিকবার সতর্ক করা হয়েছে যে, প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ খরচ কমানোর জন্য প্রায়শই শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপস করে থাকে। ফলত, কর্মী ও শিল্পীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে। প্রায় প্রতিবছরই ভারতের বিভিন্ন প্রান্তের সিনেজগতের এহেন দুর্ঘটনা ঘটে। যেখানে অনিরাপদ কাজের পরিবেশের কারণে টেকনিশিয়ান, সাধারণ কর্মী এবং শিল্পীদের প্রাণহানি ঘটে। তবে দুর্ভাগ্যবশত, এই ধরনের ঘটনাগুলো প্রায়শই ধামাচাপা দেওয়া হয় এবং দোষীদের শাস্তির উদাহরণও অত্যন্ত বিরল। সেই প্রেক্ষিতেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।’

প্রসঙ্গত, তমলুক মহকুমা হাসপাতাল থেকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ কলকাতায় নিয়ে আনা হয়। দুপুর ২:৪৫ নাগাদ তাঁর মরদেহ বিজয়গড়ের বাসভবনে পৌঁছয়। পৌঁছেছিলেন রাহুলের সহকর্মী-বন্ধুরাও। শেষশ্রদ্ধা জানান, দীপ্সিতা ধর, শতরূপ ঘোষরা। চোখের জলে বন্ধু রাহুলকে শেষবিদায় জানান আবির চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা, রূপম ইসলামরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe