...
...
Next Story

Anirban Chakrabarti: লুকিয়ে অনির্বাণের ভিডিয়ো তোলেন এক ব্যক্তি, বুঝতে পেরে যা করলেন অভিনেতা

Anirban Chakrabarti: সেলিব্রেটিদের ছবি তোলা অথবা ভিডিয়ো করে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া, এই ঘটনা ইন্টারনেট ঘাঁটলেই দেখতে পাওয়া যায়। কিন্তু যদি কোনও তারকার লুকিয়ে কোনও ভিডিও অথবা ছবি তোলা হয় সেটা কখনওই অভিপ্রেত নয়। তেমনই একটি ঘটনা ঘটেছিল অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে।

Published on: Apr 19, 2026, 17:19:00 IST
Advertisement

Anirban Chakrabarti: সেলিব্রেটিদের ছবি তোলা অথবা ভিডিয়ো করে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া, এই ঘটনা ইন্টারনেট ঘাঁটলেই দেখতে পাওয়া যায়। তবে প্রকাশ্যে ছবি তোলার ব্যাপারটা একেবারে অন্যরকম কিন্তু যদি কোনও তারকার লুকিয়ে কোনও ভিডিও অথবা ছবি তোলা হয় সেটা কখনওই অভিপ্রেত নয়। তেমনই একটি ঘটনা ঘটেছিল অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে।

লুকিয়ে অনির্বাণের ভিডিয়ো তোলেন এক ব্যক্তি, বুঝতে পেরে যা করলেন অভিনেতা
লুকিয়ে অনির্বাণের ভিডিয়ো তোলেন এক ব্যক্তি, বুঝতে পেরে যা করলেন অভিনেতা

সম্প্রতি debbiiunleashd-এর সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে অনির্বাণ একটি ঘটনার কথা উল্লেখ করেন যেখানে তিনি বলেন, একবার একটি অনুষ্ঠানে তিনি বসেছিলেন এবং কোনওভাবে ভীষণ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে যখন ঘুম ভাঙ্গে তিনি পাশে তাকাতেই বুঝতে পারেন যে কেউ একজন মুঠোফোনে তার ভিডিও তুলছেন।

আরও পড়ুন: ফের ওটিটির পর্দায় ধরা দিতে চলেছেন তিতিক্ষা, কোন গল্প বলবেন তিনি?

অনির্বাণ নিজের জায়গা থেকে উঠে সেই ব্যক্তির কাছে যান এবং তাঁকে ফোন থেকে ভিডিয়ো ডিলিট করে দিতে বলেন। প্রথমে ওই ব্যক্তি ভিডিও তোলার কথা অস্বীকার করলেও পরে তিনি অনির্বানের কথা মতো নিজের ফোন থেকে ভিডিও ডিলিট করে দেন।

এই ঘটনার কথা শেয়ার করে অনির্বাণ বলেন, ‘সেলিব্রিটিদের ছবি তোলা অথবা ভিডিও তোলা ভীষণ স্বাভাবিক ব্যাপার কিন্তু সেটা যদি না বলে হয় তাহলে ভীষণ অস্বস্তিকর ব্যাপার তৈরি হয়। শুধু আমার ক্ষেত্রে নয়, এটা যে কোনও মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। আমিও এটা করতে পারি না।’

অনির্বাণ আরও বলেন, ‘এগুলো ভীষণ অস্বস্তিকর। এখন সবার কাছেই ফোন। কিন্তু কারও ভিডিও বা ফটো তোলার আগে একটা পারমিশন নেওয়া উচিত, এটাকে একটা বেসিক ভদ্রতা বলেই আমি মনে করি।’

প্রসঙ্গত, এই মুহূর্তে হইচই ডিজিটাল প্লাটফর্মে চলছে একেন বাবু পুরুলিয়া পাকড়াও ওয়েব সিরিজ। সিরিজ মুক্তির পরেই কয়েক হাজার মানুষ দেখে ফেলেছেন এই সিরিজ। শুধুমাত্র অনির্বাণ নয়, এই সিরিজে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। একেন বাবুর আগামী গল্প মুক্তি পাবে দুর্গাপুজোয়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe