Arkaja Acharya, Kiran Mazumder and Arpan Ghoshal: মিষ্টি প্রেমের পাশাপাশি যদি রহস্যের গন্ধ থাকে সেই গল্পে, তাহলে তার প্রতি আগ্রহ আরও শতগুণ বেড়ে যায়। এবার তেমনই একটি ভার্টিক্যাল সিরিজের জুটি বাঁধতে চলেছেন অর্কজা আচার্য, অর্পণ ঘোষাল, কিরণ মজুমদার এবং শাওলি চট্টোপাধ্যায়।

শুভজিৎ চক্রবর্তী পরিচালিত এই সিরিজটি প্রযোজনা করছে উইশডম আই ক্রিয়েশন। এই মাইক্রো সিরিজ দেখতে পাওয়া যাবে জি ফাইভ বাংলা এবং বুলেট অ্যাপে। রহস্য রোমাঞ্চে ভরা এই গল্পটি সম্প্রচারিত হবে খুব শীঘ্র।
আরও পড়ুন: ২১ দিন পার, রাহুলের মৃত্যুর আসল কারণ আজও অজানা, ক্ষোভ প্রকাশ রূপালি
জানা গিয়েছে, ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে সিরিজের। গল্পে দেখানো হবে একটি মেয়েকে যে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরেই অদ্ভুতভাবে একটার পর একটা খুন হতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত রহস্যের সমাধান করতে গিয়ে কোন ভয়ঙ্কর সত্যি সকলের সামনে উঠে আসে সেটাই এখন দেখার।
গল্প অনুযায়ী অর্পণের দুই প্রেমিকার চরিত্রে অভিনয় করতে চলেছেন অর্কজা এবং কিরণ। অর্পণের চরিত্রে অভিনয় করবেন অর্কজা এবং বর্তমান প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন কিরণ মজুমদার। এই প্রথমবার একসঙ্গে একই সিরিজে দেখতে পাওয়া যাবে এই তিন তারকাকে।
আরও পড়ুন: ‘ব্যোমকেশ’ হয়ে করেছেন মন জয়, ‘ফেলুদা’ না হওয়ার আক্ষেপ কি থেকে গেল গৌরবের মনে?
{{/usCountry}}আরও পড়ুন: ‘ব্যোমকেশ’ হয়ে করেছেন মন জয়, ‘ফেলুদা’ না হওয়ার আক্ষেপ কি থেকে গেল গৌরবের মনে?
{{/usCountry}}প্রসঙ্গত, অর্কজা সম্প্রতি অভিনয় করছেন জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তিনি সুপর্ণার চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে অর্পণ ‘রাপ্পা রায়’ চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছেন। কিরণ বিক্রম চট্টোপাধ্যায়ের ‘বাবা’ নামের একটি সিনেমার হাত ধরে অভিষেক করতে চলেছেন বড় পর্দায়।