...
...
Next Story

Rahool Mukherjee: শোকের ছায়া পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বাড়িতে, কাকে হারালেন তিনি?

Rahool Mukherjee: মাকে হারালেন মন মানে না পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ৫৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন রাহুলের মা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মাকে হারানোর এই খবর নিজেই জানিয়েছেন পরিচালক।

Published on: Apr 21, 2026, 22:33:52 IST
Advertisement

Rahool Mukherjee: মাকে হারালেন ‘মন মানে না’ পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ৫৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন রাহুলের মা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মাকে হারানোর এই খবর নিজেই জানিয়েছেন পরিচালক।

শোকের ছায়া পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বাড়িতে
শোকের ছায়া পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বাড়িতে

মেসেজের মাধ্যমে মাকে হারানোর বার্তা জানিয়ে পরিচালক লেখেন, ‘মাকে হারালাম আজ। উনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।’ তবে এর থেকে আর বেশি কিছু জানা যায়নি রাহুলের থেকে।

আরও পড়ুন: ২১ দিন পার, রাহুলের মৃত্যুর আসল কারণ আজও অজানা, ক্ষোভ প্রকাশ রূপালি

খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘মন মানে না’, যেখানে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায় প্রথম বড়পর্দায় অভিনয় করেছিলেন। পরিচালনা করার পাশাপাশি এই সিনেমাটি প্রযোজনাও করেছিলেন রাহুল।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মাকে হারিয়ে এই মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েছেন রাহুল। বাড়িতে রয়েছেন রাহুলের স্ত্রী এবং মেয়ে। খুব শীঘ্রই এটি ওয়েব সিরিজের কাজ নিয়েও চিন্তাভাবনা শুরু করেছিলেন রাহুল কিন্তু আপাতত মায়ের মৃত্যুতে সমস্ত কাজ বন্ধ।

আরও পড়ুন: ‘ব্যোমকেশ’ হয়ে করেছেন মন জয়, ‘ফেলুদা’ না হওয়ার আক্ষেপ কি থেকে গেল গৌরবের মনে?

ত্রিকোণ প্রেমের এই গল্পে বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন রুক্মিণী মৈত্র। রাহুলের সঙ্গে ‘কিসমিস’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন রুক্মিণী।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe