...
...
Next Story

নববর্ষের আগে রাস্তায় আলপনা দিলেন জয়া! ‘অবিচ্ছেদ্য রীতি…’, যা বললেন তিনি

রাত পোহেলেই পয়লা বৈশাখ। শুরু নতুন বছরের, শুরু ১৪৩৩ বঙ্গাব্দ। বছরের প্রথম দিনে বিশ্বের সব প্রান্তের বাঙালিরা একসঙ্গে মেতে উঠবেন উদযাপনে। তবে নতুন বছরের আগেই রাস্তায় আলপনা দিয়ে নতুন মেজাজে ধরা দিলেন জয়া আহসান।

Published on: Apr 14, 2026, 23:50:30 IST
Advertisement

রাত পোহেলেই পয়লা বৈশাখ। শুরু নতুন বছরের, শুরু ১৪৩৩ বঙ্গাব্দের। বছরের প্রথম দিনে বিশ্বের সব প্রান্তের বাঙালিরা একসঙ্গে মেতে উঠবেন উদযাপনে। তবে নতুন বছরের আগেই রাস্তায় আলপনা দিয়ে নতুন মেজাজে ধরা দিলেন জয়া আহসান।

নববর্ষের আগে রাস্তায় আলপনা দিলেন জয়া! ‘অবিচ্ছেদ্য রীতি…’, যা বললেন তিনি
নববর্ষের আগে রাস্তায় আলপনা দিলেন জয়া! ‘অবিচ্ছেদ্য রীতি…’, যা বললেন তিনি

আরও পড়ুন: ঘোষণার পরেও কেন ‘দেশু ৭’ পরিচালনা করলেন না সুজিত রিনো? ‘সবটাই তাদের জন্য…’, মুখ খুললেন পরিচালক

তিনি মঙ্গলবার একটি ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নেন। সেখানে দেখা যায় রাস্তায় সকলের সঙ্গে মিলে আলপনা দিচ্ছে নায়িকা। আসলে বাংলা নববর্ষের আগে প্রতিবছরই বাংলাদেশের সুন্দর করে আলপনা দেওয়া হয়। আর এবার সেই আলপনা দেওয়ার অনুষ্ঠানে যোগ দিলেন জয়া।

তুলির সুন্দর টানে ফুটিয়ে তুলছেন রংবেরঙের নক্সা। ভিডিয়োয় লাল পাড় অফ হোয়াইট রঙের শাড়িতে ও লাল ব্লাউজে ধরা দেন তিনি। কপালে ছোট্ট লাল টিপ, গলায় সোনার নেকলেসে হালকা সাজে ধরা দেন তিনি। ভিডিয়োয় কখনও তাঁকে আলপনা দিতে দেখা যায়, আবার কখনও তিনি সেই আলপনার মাঝে বসে ছবি তোলেন। নববর্ষের আগেই একেবারে ভরপুর বাঙালিআনায় সেজে উঠেছিলেন নায়িকা।

ভিডিয়োটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘চৈত্রের শেষ রাত, আলপনা আর নতুন শুরুর গল্প, আমাদের পয়লা বৈশাখের এক অবিচ্ছেদ্য রীতি— a must ritual, every year।সবাইকে বাংলা নববর্ষেরশুভেচ্ছা। শুভ নববর্ষ!’

তাঁর এই ছবি দেখে অনুরাগীরা তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন। অনেকেই নায়িকাকে 'শুভ নববর্ষ' লিখে শুভেচ্ছা জানান। একজন লেখেন, ‘আমি পশ্চিমবঙ্গের। বাংলাদেশীরা এত সুন্দর ভাবে নব উদযাপন করেন। শুভ পয়লা বৈশাখ।' আর একজন লেখেন, ‘৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।’ আর একজন লেখেন, ‘আমি পশ্চিমবঙ্গের বাঙালি। বাংলাদেশীরা এত সুন্দরভাবে নববর্ষ উদযাপন করেন, তা দেখে আমার ভীষণই ভালো লাগে।’

কাজের সূত্রে, গত ৬ ফেব্রুয়ারি জয়ার ছবি 'ওসিডি' বড় পর্দায় মুক্তি পায়। শৈশবের একটা খারাপ স্মৃতি একটা মানুষের জীবন কীভাবে নষ্ট করে দিতে পারে তা ছবিতে ফুটে ওঠে। ছবিতে শ্বেতা নামের চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছিলেন জয়া আহসান। এই সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছিল কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন ও অনুসূয়া মজুমদারকে। তাছাড়াও ছিল ছোটপর্দার 'ভুতু' আর্শিয়া।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe