Monami Ghosh: প্রতিবছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে যে কোনও কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন অনেকেই বাড়িতে অথবা দোকানে লক্ষী নারায়ণের আরাধনা করেন। এই বিশেষ দিনে সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় সাধারণ মানুষের পাশাপাশি সেলেব্রিটিরাও মেতেছেন পুজোর আমেজে।

অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে একটি সাদা শাড়িতে সেজে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। প্রতিবারের মতো এবারেও তাঁকে দেখতে লাগছে ভীষণ সুন্দর।
আরও পড়ুন: ফের ওটিটির পর্দায় ধরা দিতে চলেছেন তিতিক্ষা, কোন গল্প বলবেন তিনি?
পোস্টে পুজোর বেশ কিছু মুহূর্ত তুলে ধরেছেন অভিনেত্রী। সোনার গয়না, চোখে চশমা, সাদা শাড়ি সবমিলিয়ে একেবারে পাক্কা গিন্নির মতো দেখতে লাগছিল তাঁকে। কাজের ফাঁকে কখনও চায়ের পেয়ালায় চুমুক, কখনও আবার ফুল নিয়ে চলতে থাকে ফটোশুট।
ছবিগুলি পোস্ট করে মনামী ক্যাপশনে লেখেন, ‘যার কোনও ক্ষয় নেই, শুভ অক্ষয় তৃতীয়া।’ মনামীর এই মিষ্টি ছবিতে কমেন্ট করে অভিনেত্রীকে নিজেদের ভালোবাসা জানিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। একজন লিখেছেন, ‘লুকটা খুব মায়াবী। খুব সুন্দর দেখতে লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘এমনই অক্ষয় হয়ে আজীবন থেকো সকলের জীবনে। নিজের রূপে গুণে ব্যবহারে শিল্পে ঠিক যেমনটা অক্ষয় হয়ে আছো আমাদের মনে।’
{{/usCountry}}ছবিগুলি পোস্ট করে মনামী ক্যাপশনে লেখেন, ‘যার কোনও ক্ষয় নেই, শুভ অক্ষয় তৃতীয়া।’ মনামীর এই মিষ্টি ছবিতে কমেন্ট করে অভিনেত্রীকে নিজেদের ভালোবাসা জানিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। একজন লিখেছেন, ‘লুকটা খুব মায়াবী। খুব সুন্দর দেখতে লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘এমনই অক্ষয় হয়ে আজীবন থেকো সকলের জীবনে। নিজের রূপে গুণে ব্যবহারে শিল্পে ঠিক যেমনটা অক্ষয় হয়ে আছো আমাদের মনে।’
{{/usCountry}}আরও পড়ুন: ‘খুব কম লোকই এমনটা করে…’, শাহরুখের গোপন রহস্য ফাঁস করলেন অভিনেতার বাড়িওয়ালা
ওই ব্যক্তি আরও লেখেন, ‘স্নিগ্ধতা আজ একটা নতুন সংজ্ঞা পেল। কি অপূর্ব। যেন মোমের পুতুল, দেখেই মনে হচ্ছে এই বুঝি প্রদীপের তাপেই গলে যাবে। বড্ড সুন্দর লাগছে’। একজন আবার লেখেন, ‘এমনিতেই গরম, আবার হট ছবি।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি অ্যাওয়ার্ড শোয়ে পোশাক মাপার ফিতে দিয়ে তৈরি পোশাক পরে এসেছিলেন মনামী। তিনি হাতে যে ব্যাগ দিয়ে নিয়েছিলেন সেটিও ফিতে দিয়ে তৈরি করা ছিল। তবে একদিকে যেমন তাঁর এই পোশাকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই তেমন আবার অনেকেই ‘বাংলার উরফি’ বলে কটাক্ষও করেছেন।