...
...
Next Story

Nandini Dutta: হট প্যান্ট, সঙ্গে ব্লেজার, ‘লেডি বস’ লুকে ধরা দিলেন পর্দার ‘বনলতা’ নন্দিনী

Nandini Dutta: এই মুহূর্তে বনলতা চরিত্রে অভিনয় করে দর্শকদের আরো কাছাকাছি পৌঁছে গিয়েছেন নন্দিনী দত্ত। এর আগে দুই শালিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে, যেখানে তিতিক্ষার সঙ্গে জুটি বেঁধেছিলেন। তবে ধারাবাহিকের বনলতা এবার ধরা দিলেন লেডি বস লুকে।

Published on: Apr 11, 2026, 21:55:06 IST
Advertisement

এই মুহূর্তে ‘বনলতা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছেন নন্দিনী দত্ত। এর আগে ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে, যেখানে তিতিক্ষার সঙ্গে জুটি বেঁধেছিলেন। তবে ধারাবাহিকের বনলতা এবার ধরা দিলেন ‘লেডি বস’ লুকে।

‘লেডি বস’ লুকে ধরা দিলেন পর্দার ‘বনলতা’ নন্দিনী
‘লেডি বস’ লুকে ধরা দিলেন পর্দার ‘বনলতা’ নন্দিনী

সম্প্রতি একটি ফটোশুটের কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন বনলতা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি একেবারে হট অবতারে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। খোলা চুল, চোখে সানগ্লাস, হট প্যান্ট এবং ব্লেজার সবমিলিয়ে যেন অসাধারণ দেখতে লাগছে অভিনেত্রীকে।

আরও পড়ুন: প্রতীকী প্রতিবাদের ভঙ্গিতে ওঠে কটাক্ষের সুর, এবার ‘আত্মপ্রচার’ করে পালটা জবাব জীতুর

প্রথম ছবিতে গালে হাত দিয়ে বসে পোজ দিতে দেখা দিয়েছে অভিনেত্রীকে। দ্বিতীয়টি একটি শর্ট ভিডিও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে চোখে চশমা তুলে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি। তৃতীয় ছবিতে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে, চতুর্থ ছবিতে আরও হট লাগছে নন্দিনীকে।

ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আপনি যদি তাকে জানেন তাহলে হ্যাঁ সে মিথ্যের জীবন যাপন করে। নিচে লেখা, বেস্ট লিরিক্স ফর লাইফ।’ নন্দিনীর এই ছবিতে আগুনের ইমোজি দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। স্বস্তিকা কিছুদিনের মধ্যেই জি বাংলার অন্নপূর্ণা লক্ষ্মীরা ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। সবথেকে প্রিয় বন্ধু তিতিক্ষা কমেন্ট করে আগুনের ইমোজি দিয়েছেন।

আরও পড়ুন: এবার আপনার বেডরুমে পৌঁছে যাবে ভুতেরা! কোন ওটিটিতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’?

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত। কিছুদিন আগে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ব্যান করে দেওয়ার সুবাদে এই ধারাবাহিকটির ভবিষ্যতও অনিশ্চিত হয়ে রয়েছে কারণ এই ধারাবাহিক চিত্রনাট্যকার হলেন স্বয়ং লীনা গঙ্গোপাধ্যায়। তবে অদূর ভবিষ্যতে যদি চ্যানেল ধারাবাহিকটির দায়িত্ব নেয় তাহলে বন্ধ হওয়ার মুখে পড়তে হয় না ধারাবাহিকটিকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe