...
...
Next Story

ওটিটিতে মুক্তি পেল ‘ও রোমিও’! জানেন কোথায় দেখা যাচ্ছে শাহিদ-তৃপ্তির ছবি?

প্রেক্ষাগৃহের পর এবার অনেক দর্শক অধীর আগ্রহে ছবিটির ওটিটি মুক্তির জন্য অপেক্ষা করছেন। সেই সব দর্শকদের জন্য সুখবর। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান হয়েছে। কারণ ইতিমধ্যেই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। জানেন কি কোন ওটিটিতে মুক্তি পেয়েছে ‘ও রোমিও’?

Published on: Apr 10, 2026, 19:04:24 IST
Advertisement

অভিনেতা শাহিদ কাপুর তাঁর ছবি ‘ও রোমিও’ নিয়ে চর্চায় ছিলেন। এই ছবিতে আবার শাহিদ-ভক্তরা তাঁদের প্রিয় নায়ককে অ্যাকশন অবতারে দেখেছেন। এই ছবিতে শাহিদের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। 'ও রোমিও'-তে শাহিদ আবারও পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করেছেন। আসলে বিশাল-শাহিদ জুটি বলিউডকে একাধিক হিট হিট ছবি উপহার দিয়েছে। ফলে এই ছবিও যে পর্দায় ম্যাজিক দেখাবে তা নিয়ে দর্শকরা বেশ আশাবাদী ছিলেন। ছবিটি বক্সঅফিসে বেশ ভালোই প্রভাব ফেলেছিল।

ওটিটিতে মুক্তি পেল ‘ও রোমিও’! জানেন কোথায় দেখা যাচ্ছে শাহিদ-তৃপ্তির ছবি?
ওটিটিতে মুক্তি পেল ‘ও রোমিও’! জানেন কোথায় দেখা যাচ্ছে শাহিদ-তৃপ্তির ছবি?

এই ছবিতে শাহিদের সঙ্গে প্রধান চরিত্রে দেখা মিলেছিল অভিনেত্রী তৃপ্তি দিমরির। 'ও রোমিও' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি। প্রেক্ষাগৃহের পর এবার অনেক দর্শক অধীর আগ্রহে ছবিটির ওটিটি মুক্তির জন্য অপেক্ষা করছেন। সেই সব দর্শকদের জন্য সুখবর। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান হয়েছে। কারণ ইতিমধ্যেই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। জানেন কি কোন ওটিটিতে মুক্তি পেয়েছে এই ছবি?

আরও পড়ুন: পরমব্রতর পরিচালনায় সিরিজে ডেবিউ মোহনার! ‘রক্তফলক’-এ আর কে কে থাকছেন? মুক্তি কবে?

শাহিদ কাপুরের রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার 'ও রোমিও' এস. হুসেন জাইদির নন-ফিকশন বই 'মাফিয়া কুইন্স অফ মুম্বই' থেকে অনুপ্রাণিত। ‘ও রোমিও’ ছবিটি ১০ এপ্রিল থেকে প্রাইম ভিডিয়োতে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির আট সপ্তাহ পর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। প্রাইম ভিডিয়ো শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করেছে।

'ও রোমিও' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি এবং অবিনাশ তিওয়ারি। পার্শ্ব চরিত্রে রয়েছেন নানা পাটেকর, তামান্না ভাটিয়া, দিশা পাটানি এবং ফরিদা জালাল, আর বিক্রান্ত ম্যাসিকে। বিক্রান্তকে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে। ছবিটি 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। বিশাল ভরদ্বাজের সঙ্গে এটি শাহিদ কাপুরের চতুর্থ ছবি। এর আগে বিশাল ও শাহিদ 'কামিনে', 'হায়দার' এবং ‘রঙ্গুন’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। প্রসঙ্গত, 'ও রোমিও'-এর আইএমডিবি রেটিং ৬.৪।

আরও পড়ুন: ‘আমার সন্তানদের খিস্তি করবেন, তবে সামনাসামনি’, মেজাজ হারালেন চিরসখা খ্য়াত সুদীপ

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe