...
...
Next Story

Aneet Padda: রিল-রিয়েল মিলেমিশে একাকার! অ্যালজাইমার্সে আক্রান্ত দাদুকে হারালেন অনীত

Aneet Padda: মাঝেমধ্যে সিনেমার গল্প এবং বাস্তবের গল্প এতটাই মিলে যায় যে বিশ্বাস করতে অসুবিধা হয়। তেমনই ঘটনা ঘটে গেল সাইয়ারা ছবির অভিনেত্রী অনীত পড্ডার সঙ্গে। সিনেমায় যে রোগে তিনি নিজে আক্রান্ত ছিলেন, বাস্তাবে সেই রোগেই আক্রান্ত ছিলেন অভিনেত্রীর দাদু।

Published on: Apr 21, 2026, 16:57:47 IST
Advertisement

Aneet Padda: মাঝেমধ্যে সিনেমার গল্প এবং বাস্তবের গল্প এতটাই মিলে যায় যে বিশ্বাস করতে অসুবিধা হয়। তেমনই ঘটনা ঘটে গেল ‘সাইয়ারা’ ছবির অভিনেত্রী অনীত পড্ডার সঙ্গে। সিনেমায় যে রোগে তিনি নিজে আক্রান্ত ছিলেন, বাস্তবে সেই রোগেই আক্রান্ত ছিলেন অভিনেত্রীর দাদু।

অ্যালজাইমার্সে আক্রান্ত দাদুকে হারালেন অনীত
অ্যালজাইমার্সে আক্রান্ত দাদুকে হারালেন অনীত

মঙ্গলবার দাদুকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। দাদুর হাতে হাত রাখা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার জীবনের একমাত্র ভালোবাসা। তুমি দূরে সরে যাচ্ছিলে কিন্তু আমাকে ভোলোনি। স্মৃতিকে ধরে না রাখতে পারলেও তুমি ভালোবাসাকে আঁকড়ে ধরেছিলে।’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমাদের এক সঙ্গে কাটানো সমস্ত স্মৃতি আমি বয়ে নিয়ে বেড়াবো। আমি একজন ভালো মানুষ হব। তোমার সমস্ত রসিকতা সুযোগ পেলেই পুনরাবৃত্তি করব। তোমার আলো আমি আমার জীবনের প্রত্যেকটি অন্ধকারে বয়ে নিয়ে যাব। তোমার গল্প আমি বয়ে বেড়াবো আর সকলকে শোনাবো। তুমি আমায় শিখিয়েছো সব থেকে বিশুদ্ধ এবং নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে।’

আরও পড়ুন: ‘ব্যোমকেশ’ হয়ে করেছেন মন জয়, ‘ফেলুদা’ না হওয়ার আক্ষেপ কি থেকে গেল গৌরবের মনে?

উল্লেখ্য, ‘সাইয়ারা’ ছবিতে একজন অ্যালজাইমার্স রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। সিনেমার প্রচারে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে ওই একই রোগে তাঁর দাদুও আক্রান্ত। খুব স্বাভাবিকভাবেই তাই সিনেমাটি অভিনেত্রীর খুব কাছের হয়ে উঠেছিল।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর দাদু এমন একটা পর্যায় রয়েছেন যে বেশিরভাগ জিনিস তিনি মনে রাখতে পারেন না। কিন্তু অভিনেত্রীর বিশ্বাস যে সবকিছু মস্তিষ্ক ভুলে গেলেও হৃদয় কিছুই ভোলে না। অভিনেত্রীর দাদু অনেক কিছুই ভুলে যেতেন এমনকি অনীতের নামও ভুলে যেতেন কিন্তু তাঁর ডাকনাম যে মাখন সে কথা কিন্তু তিনি একেবারেই ভুলতেন না।

আরও পড়ুন: ২১ দিন পার, রাহুলের মৃত্যুর আসল কারণ আজও অজানা, ক্ষোভ প্রকাশ রূপালি

অনীত প্রসঙ্গে

২০২২ সালে কাজল অভিনীত সালাম ডেঙ্কি নামের একটি সিনেমায় অভিনয় করার মাধ্যমে প্রথম বড়পর্দায় পদার্পণ করেছিলেন অভিনেত্রী। এরপর ২০২৪ সালে অ্যামাজন প্রাইম ভিডিয়োয় বিগ গার্লস ডোন্ট ক্রাই নামের একটি সিরিজের প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। ওই একই বছর যুবা সপ্নো কা সফর নামের একটি টিভি অনুষ্ঠানে কাজ করার সুযোগ পান তিনি।

তবে ২০২৫ সালে মোহিত সুরি পরিচালিত সাইয়ারা তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এই ছবিটি বিশ্বব্যাপী ৫৮০ কোটির বেশি আয় করেছিল, যা ভারতীয় সিনেমা ইতিহাসে সর্বোচ্চ আয়করি রোমান্টিক চলচ্চিত্রের তালিকায় নাম লেখায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe