...
...
Next Story

Sudip Sarkar: শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ সুদীপ, ভর্তি হাসপাতালে, কেমন আছেন অভিনেতা?

Sudip Sarkar: আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সুদীপ সরকার। সোমবার একটি নতুন সিরিয়ালের শ্যুটিং চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন যার জেরে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।

Published on: Apr 21, 2026, 22:03:22 IST
Advertisement

Sudip Sarkar: আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সুদীপ সরকার। সোমবার একটি নতুন সিরিয়ালের শ্যুটিং চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন যার জেরে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।

শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ সুদীপ,
শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ সুদীপ,

কেমন আছেন অভিনেতা?

জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ২১ এপ্রিল শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সুদীপ। কিছুদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন, শরীর দুর্বল ছিলই, তার ওপর অতিরিক্ত গরম এবং খুব সম্ভবত খাবারের সমস্যা থেকেই অসুস্থ হয়ে পড়েন সুদীপ।

আরও পড়ুন: ২১ দিন পার, রাহুলের মৃত্যুর আসল কারণ আজও অজানা, ক্ষোভ প্রকাশ রূপালি

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অভিনেতার স্ত্রী অনিন্দিতার রায়চৌধুরী জানিয়েছেন, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণই থাকবেন সুদীপ। আগের থেকে শরীর অনেকটাই সুস্থ। তবে বেশ কিছু টেস্ট করাতে হবে অভিনেতাকে। তবে হাসপাতাল থেকে খুব শীঘ্রই তিনি বাড়ি ফিরে আসবেন বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী।

প্রসঙ্গত, মুখ্য চরিত্রে অভিনয় করার পাশাপাশি তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের সহকারী হিসাবে কাজ করেছেন এখানে ‘আকাশ নীল’ ধারাবাহিকে। ‘ফুলকি’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে কুড়িয়েছিলেন দর্শকদের প্রশংসা।

আরও পড়ুন: ‘ব্যোমকেশ’ হয়ে করেছেন মন জয়, ‘ফেলুদা’ না হওয়ার আক্ষেপ কি থেকে গেল গৌরবের মনে?

২০২২ সালের ২৬ জানুয়ারি ভালোবেসে সাত পাকে বাঁধা পড়েন অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। একদম ছিমছাম ভাবে আয়োজন করে আইনি কাগজে সইসাবুদ করেই দু'জনে বাঁধেন গাঁটছড়া।

গত বছর মার্চ মাসে একমাত্র সন্তানকে জন্ম দিয়েছেন অনিন্দিতা। দেখতে দেখতে প্রায় এক বছর হতে চলল। কিন্তু কয়েক মাসের হলে কি হবে, খুদে কিন্তু এখনই বেশ চটপটে! মা বাবার কোলে ঘুরে দুর্গাপুজো দেখা হোক অথবা সরস্বতী পুজোয় সেজেগুজে বাবার কোলে বসে খুনসুটি, সব দিকেই তিষ্যার জুড়ি মেলা ভার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe