...
...
Next Story

বয়সের ফারাক ১৩ বছরের, দাম্পত্যে কী প্রভাব পড়ে? মুখ খুললেন রণজয়-শ্যামৌপ্তি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের পর ছুটিয়ে সংসার করছেন তাঁরা। কিন্তু তাঁদের মধ্যে বয়সের বেশ কিছুটা ফারাক রয়েছে। এই নিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন তাঁরা। কিন্তু তারকা দম্পতি এই বিষয়টিকে কী ভাবে দেখেন?

Published on: Apr 12, 2026, 22:41:22 IST
Advertisement

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন তাঁরা। কিন্তু তাঁদের মধ্যে বয়সের বেশ কিছুটা ফারাক রয়েছে। এই নিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন তাঁরা। কিন্তু তারকা দম্পতি এই বিষয়টিকে কী ভাবে দেখেন?

বয়সের ফারাক ১৩ বছরের, দাম্পত্যে কী প্রভাব পড়ে? মুখ খুললেন রণজয়-শ্যামৌপ্তি
বয়সের ফারাক ১৩ বছরের, দাম্পত্যে কী প্রভাব পড়ে? মুখ খুললেন রণজয়-শ্যামৌপ্তি

আরও পড়ুন: মৃত্যুর আগে লতা এই বিশেষ উপহার দিয়েছিলেন আশাকে! জানেন তা কী?

শ্রবন্তী বন্দোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে শ্যামৌপ্তি প্রথমে বলেন, ‘আমার বাবা ও মায়ের বয়সের ফারাক প্রায় ১১ বছরের। আমাদের পার্থক্য ১৩ বছর। এই বয়সের ফারাকটা আমরা কখনও অনুভব করিনি, বরং বিষয়টা ভালোর দিকেই ফিল করেছি। 'এই করিস না, সেই করিস না’ এগুলো আমাদের মধ্যে নেই।'

এই কথার রেশ ধরেই রণজয় বলেন, ‘আগেকার দিকে এরকম বয়সের পার্থক্যে বিয়ে হতো। আমরা এই সম্পর্কে মধ্যে না এলে হয়তো বুঝতাম না যে বিয়ের এত ভালো দিক রয়েছে। বয়সের কারণে ও খুব বড় ভুল করলেও খুব একটা রাগ হয় না।’

আরও পড়ুন: ‘মীনাক্ষীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই’, বিধানসভা নির্বাচনের আগে বললেন শোলাঙ্কি!

প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাইরেও রিয়েল লাইফে দর্শকরা বার বার তাঁদের সঙ্গে দেখতে চেয়েছেন।

যদিও শুধুমাত্র ‘গুড্ডি’ নয়, এর আগেও একটি মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বয়সের ফারাক নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই বিতর্ককে পেছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি।

কাজের সূত্রে রণজয়কে বর্তমানে স্টার জলসার ধারাবাহিক 'প্রতিজ্ঞা' দেখা যাচ্ছে। এই মেগায় তাঁর বিপরীতে রয়েছেন অভীকা মালাকার। অন্যদিকে, কিছুদিনের মধ্যেই শ্যামৌপ্তির নতুন সিরিজ ‘কোটর’ আসছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe