বিশ্বকাপ শেষ হতেই সাতপাকে বাঁধা পড়ে গিয়েছেন ভারতের স্টার স্পিনার কুলদীপ যাদব। মুসৌরিতে রাজকীয় আড়ম্বরের অনুষ্ঠানে কুলদীপের মালাবদল হয় দীর্ঘদিনের সঙ্গীনি বংশিকার সঙ্গে। কানপুরের এই স্পিনারের বিয়ের আসরে যুদবেন্দ্র চাহালের উপস্থিতি ঘিরে বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়। উঠে আসে চাহাল-ডান্সের ছবিও! তবে এরই মাঝে খবরে অভিষেক শর্মাও। ভারতীয় ক্রিকেটের মোস্ট ‘ এলিজিবল ব্যাচেলার’ এর তকমা আপাতত পেয়ে গিয়েছেন অভিষেক শর্মা। আর এবার খবরে তিনি!

সদ্য এক নামি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে অভিষেক শর্মাকে মজার ছলে সঞ্জু স্যামসন টিপস দেন ,‘এবার তাড়াতাড়ি বিয়ে করে নে ভাই!’ তার আগে অবশ্য সঞ্জু , অভিষেককে তাঁর জনপ্রিয়তা নিয়ে মজার ছলে খোঁচা দিয়ে বলেন, ‘অভিষেককে নিয়ে হিংসা হয় সতীর্থদের। সবেতেই শুধু অভিষেক আর অভিষেক। মানুষ কি কেবল ওকেই দেখতে চায়? এটা সত্যি যে, ও ভারতীয় দলের সুপারস্টার।’ তারই সঙ্গে তিনি অভিষেককে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার পরামর্শ দেন।
এদিকে, এই অনুষ্ঠানের আগেই অভিষেক তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, সাদা কুর্তা, পাজামা পরে রয়েছেন ভারতের স্টার ওপেনার। সঙ্গে কপালে লাল তিলকও ছিল। রোদ ঝলমলে দিনে পাহাড়ি এলাকায় দেখা যায় হাসিমুখের অভিষেককে। ছবি কোথায় তোলা? তা নিয়ে ওঠে প্রশ্ন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘জয় মাতা দি!’ জানা যায়, বিশ্বকাপের পরই জম্মুর কাটরায় গিয়ে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দেন অভিষেক। আর সেই জায়গার ছবিই তিনি সোশ্যাল মিডিয়ায় দেন।
যদিও, তাঁকে এই সোশ্যাল মিডিয়া কিছুদিন আগেই পুরো বন্ধ রাখতে পরামর্শ দেন, গম্ভীর, সূর্য, হার্দিকরা। অভিষেক নিজেই এক অনুষ্ঠানে জানান, ‘তিনটে পর পর ডাক (শূন্য) করার পর, সূর্য, জিজি স্যার, হার্দিক পান্ডিয়া আমার কাছে আসেন, আর বলেন ফোন ধর, আর সোশ্যাল মিডিয়া হঠিয়ে দে এখনই। ’ অভিষেক বলছেন এতে তাঁর উপকারই হয়েছিল। যদিও ফের একবার ইনস্টাগ্রামে তাঁকে তাঁর ভক্তরা দেখতে পেয়ে বেশ খুশি!
{{/usCountry}}যদিও, তাঁকে এই সোশ্যাল মিডিয়া কিছুদিন আগেই পুরো বন্ধ রাখতে পরামর্শ দেন, গম্ভীর, সূর্য, হার্দিকরা। অভিষেক নিজেই এক অনুষ্ঠানে জানান, ‘তিনটে পর পর ডাক (শূন্য) করার পর, সূর্য, জিজি স্যার, হার্দিক পান্ডিয়া আমার কাছে আসেন, আর বলেন ফোন ধর, আর সোশ্যাল মিডিয়া হঠিয়ে দে এখনই। ’ অভিষেক বলছেন এতে তাঁর উপকারই হয়েছিল। যদিও ফের একবার ইনস্টাগ্রামে তাঁকে তাঁর ভক্তরা দেখতে পেয়ে বেশ খুশি!
{{/usCountry}}