...
...
Next Story

BCCI Annual Award Winners List: দ্রাবিড়-মিতালিকে লাইফটাইম পুরস্কার, BCCI-র অ্যাওয়ার্ড পাচ্ছেন স্মৃতি ও হর্ষিতও

রাহুল দ্রাবিড়তে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হবে। সেইসঙ্গে মিতালি রাজকেও সেই সম্মান দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের ‘নমন অ্যাওয়ার্ড’ আর কে কে পাচ্ছেন? সেই তালিকা দেখে নিন।

Published on: Mar 14, 2026, 13:58:14 IST
Advertisement

ভারতীয় ক্রিকেটের সেরা পারফর্মারদের কুর্নিশ জানাতে বিসিসিআই ঘোষণা করল 'নমন অ্যাওয়ার্ডস ২০২৬'-এর বিজয়ীদের নাম। রবিবার নয়াদিল্লিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটারদের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ২০২৪-২৫ মরশুমে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান

রাহুল দ্রাবিড়তে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
রাহুল দ্রাবিড়তে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

এবারের পুরস্কারের মূল আকর্ষণ 'কর্নেল সি.কে. নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড'। ভারতীয় ক্রিকেটে অসামান্য সেবার জন্য প্রাক্তন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং প্রাক্তন প্রধান কোচ তথা কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হচ্ছে। দ্রাবিড়ের কোচিংয়ে ভারতের সাম্প্রতিক সাফল্য এবং বিনির খেলোয়াড় ও প্রশাসক হিসেবে অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, মহিলাদের ক্রিকেটে অবদানের জন্য 'বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ।

বর্ষসেরা ক্রিকেটার: শুভমান গিল ও স্মৃতি মন্ধানা

২০২৪-২৫ মরশুমে আন্তর্জাতিক ক্রিকেটে দাপট বজায় রেখে পুরুষ বিভাগে 'পলি উমরিগড় ট্রফি' বা বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের শিরোপা জিতছেন শুভমন গিল। কেরিয়ারে দ্বিতীয়বার এই সম্মান পেতে চলেছেন তিনি। মহিলা ক্রিকেটে একইভাবে নিজের আধিপত্য বজায় রেখে পঞ্চমবারের মতো বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন স্মৃতি মন্ধানা। এছাড়া স্মৃতি ২০২৪-২৫ মরশুমে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবেও পুরস্কৃত হবেন।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বছরেই বাজিমাত করেছেন হর্ষিত রানা। ২০২৪-২৫ মরশুমে পুরুষদের মধ্যে সেরা আন্তর্জাতিক অভিষেক পুরস্কার পাচ্ছেন তিনি। মহিলাদের ক্ষেত্রে এই সম্মান পাচ্ছেন এন শ্রীচরণি। ওয়ানডে ক্রিকেটে বল হাতে সেরা পারফরম্যান্সের জন্য দীপ্তি শর্মাও বিশেষ সম্মান পাচ্ছেন।

আরও পড়ুন: North Korea balistic missile launch: ইরান যুদ্ধের মধ্যেই মিসাইল নিয়ে ময়দানে উত্তর কোরিয়া, 'ছুড়ল ১০টির মতো'

ঘরোয়া ক্রিকেটের নক্ষত্ররা

ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ড নৈপুণ্যের জন্য মুম্বইয়ের আয়ুশ মাত্রে (সীমিত ওভার) এবং বিদর্ভের হর্ষ দুবে (রঞ্জি ট্রফি) 'লালা অমরনাথ পুরস্কার' পাচ্ছেন। রঞ্জি ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারি হিসেবে মাধবরাও সিন্ধিয়া পুরস্কারও পাচ্ছেন হর্ষ দুবে। ব্যাটারদের মধ্যে রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ওয়াই ভি রাঠোর (বিদর্ভ) পুরস্কৃত হচ্ছেন। জগমোহন ডালমিয়া ট্রফি পাচ্ছেন মুম্বইয়ের ইরা যাদব (সেরা জুনিয়র মহিলা ক্রিকেটার) এবং শেফালি বর্মা (সিনিয়র ওয়ানডে)।

আরও পড়ুন: Sourav on Gambhir's real test: সাদা বলে গম্ভীরের 'আসল পরীক্ষা' তো পরের বছর! T20 বিশ্বকাপ জয়ের 'ওয়ার্নিং' সৌরভের

ঐতিহাসিক আইসিসি ট্রফি জয়ীদের সম্মান

২০২৬ সালের নমন অ্যাওয়ার্ডস একটি বিশেষ কারণে স্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআই এবার সেই সমস্ত ভারতীয় দলকে বিশেষভাবে সম্মানিত করবে, যারা আইসিসি ট্রফি জিতেছে।

১) ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সিনিয়র পুরুষ দল।

২) ২০২৫ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী সিনিয়র মহিলা দল।

৩) ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী পুরুষ দল এবং ২০২৫ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী মহিলা দল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe