...
...
Next Story

'নকভির কথায় বাচ্চা ছেলের...,' নেপথ্যে পাকিস্তানের উস্কানি, বিশ্বকাপের মধ্যে বিস্ফোরক BCBর প্রাক্তন সচিব

সৈয়দ আশরাফুল হক করেন, বাংলাদেশ দলকে ভারতে খেলতে না যাওয়ার জন্য উস্কে দিয়ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসনি নকভি।

Published on: Feb 20, 2026, 19:33:01 IST
Advertisement

ভারতে খেলতে আসতে না চাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। মুস্তাফিজর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার ও সে দেশের ক্রিকেট বোর্ড দাবি করে, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে না তারা। যদি তাদের খেলা শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয়, তা হলে তারা খেলবে। কিন্তু সেই দাবি মানেনি আইসিসি। এরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে পাকিস্তান জানায়, বিশ্বকাপে খেললেও ভারত-ম্যাচ খেলবে না তারা। আট দিন ধরে এই নাটক চলে। পরে আইসিসি, সম্প্রচারকারী সংস্থা ও বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের চাপে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে পাকিস্তান। এই আবহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রাক্তন সিইও সৈয়দ আশরাফুল হক বিস্ফোরক দাবি করলেন।

বিশ্বকাপের মধ্যে বিস্ফোরক BCBর প্রাক্তন সচিব
বিশ্বকাপের মধ্যে বিস্ফোরক BCBর প্রাক্তন সচিব

সম্প্রতি ‘রেভস্পোর্টজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৈয়দ আশরাফুল হক বলেছেন, ‘ক্রীড়া উপদেষ্টার কথায় বাংলাদেশ সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল; তা ঠিক হয়নি। মস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি বলে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কোনও ভাবেই যুক্তি সঙ্গত হয়নি।’ এরপরেই তিনি দাবি করেন, বাংলাদেশ দলকে ভারতে খেলতে না যাওয়ার জন্য উস্কে দিয়ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসনি নকভি। তিনি বলেন, ‘ক্রিকেট প্রশাসক হিসেবে আমি সততা ও দায়বদ্ধতায় বিশ্বাসী। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান মহসিন নকভির কথায় বাচ্চা ছেলের মতো প্রভাবিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নকভিও ওঁকে বয়কটের সিদ্ধান্ত চালিয়ে যেতে বলেছিল। শেষ পর্যন্ত কী হল? দিন শেষে কে জিতল?’

আশরাফুলের মতে, বাংলাদেশ সরকার ঠিক সিদ্ধান্ত নেয়নি। সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতের। এই সিরিজ আগেও একবার স্থগিত হয়েছে। যদি ভারত বাংলাদেশে খেলতে না যায়, তা হলে বাংলাদেশ ক্রিকেটের বড় ক্ষতি হবে বলে দাবি করেছেন আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব আরও বলেন, ‘ভারত যদি সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে খেলতে না আসে তাহলে বাংলাদেশের ক্রিকেট ৫ থেকে ১০ বছর পিছিয়ে যাবে। বর্তমান সরকারের দায়িত্ব, ভারতকে রাজি করিয়ে খেলতে নিয়ে আসা। আশা করছি সেই দৃশ্যই দেখতে পাব।’ মস্তাফিজ ইস্যুর কারণেই প্রথমে পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ খেলতে চায়নি। পরে অবশ্য নাটকে ইতি টানে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়। যদিও সেই ম্যাচে ভারতের কাছে লজ্জার হার হয়েছে পাকিস্তানের।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe