...
...
Next Story

ICC T20 WC Latest Report: বাংলাদেশের দুঃখে প্রস্তুতি স্থগিত PCB-র, এবার পাকিস্তান সরবে টি২০ বিশ্বকাপ থেকে?

২১ জানুয়ারির মধ্যে নিজেদের অবস্থান চূড়ান্তভাবে জানিয়ে দিতে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ যদি ততদিন পর্যন্ত ভারতে না আসার বিষয়ে অটল থাকে, তাহলে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে আইসিসি।

Published on: Jan 19, 2026, 13:52:38 IST
By
Prefer HTon Google
Advertisement

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর এক প্রতিবেদনে দাবি করা হল, ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির পাশে পিসিবি। এই পরিস্থিতিতে আইসিসিকে চাপে ফেলতে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতি আপাতত স্থগিত করেছে সলমন আঘার দল। শুধু তাই নয়, শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয় সেজন্য টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে। এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তবে তারা বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে প্রস্তুত।

ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির পাশে পিসিবি।
ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির পাশে পিসিবি।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, তাদের ম্যাচগুলি অন্যত্র স্থানান্তর করা হবে না। তাদের গ্রুপও অন্য কোনও দলের সঙ্গে অদলবদল করা হবে না। এই পরিস্থিতিতে ২১ জানুয়ারির মধ্যে নিজেদের অবস্থান চূড়ান্তভাবে জানিয়ে দিতে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ যদি ততদিন পর্যন্ত ভারতে না আসার বিষয়ে অটল থাকে, তাহলে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে আইসিসি।

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। এই সিদ্ধান্তে চরম অপমানিত হয়েছিল বাংলাদেশ। এর জেরে বাংলাদেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি তুলেছিল, টি২০ বিশ্বকাপে যেন বাংলাদেশ দল ভারতে খেলতে না যায়। সেই পরিস্থিতিতে ভারত খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠিও লেখে বাংলাদেশ। বিসিবি এখনও দাবি করে যাচ্ছে, সরকারি ভাবে ভেন্যু পরিবর্তন নিয়ে তাদের দাবি এখনও নাকচ করেনি আইসিসি। এর আগে রাজনৈতিক কারণে ২০০৩ বিশ্বকাপে কেনিয়ায় যায়নি বেশ কিছু দল। সেই সময় ওয়াকওভার হিসেবে গণ্য করা হয়েছিল সেই ম্যাচগুলিকে। পয়েন্ট পেয়েছিল কেনিয়া।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe