...
...
Next Story

AI Summit Chinese Robot Controversy: ভারতের AI সম্মেলনে চিনা রোবট প্রদর্শন, UP-র বিশ্ববিদ্যালয়কে এক্সপো ছাড়ার নির্দেশ

দিল্লির 'ভারত মণ্ডপম'-এ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট আয়োজিত হচ্ছে। সেখানে গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের স্টলে চিনা তৈরি 'ইউনিট্রি গো ২' রোবটটিকে প্রদর্শিত করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দাবি করা হয়, তাদের সেন্টার অফ এক্সিলেন্সে এই রোবোট তৈরি হয়েছে। এবং এর নাম 'ওরিয়ন'।

Published on: Feb 18, 2026, 11:42:45 IST
By
Prefer HTon Google
Advertisement

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের নাক কাটল ভারতের এআই সম্মেলনে। চিনে তৈরি রোবোট কুকুরকে নিজেদের বিশ্ববিদ্যালয়ে তৈরি বলে চালানোর চেষ্টা করে এক্সপো থেকে বিতাড়িত হল তারা। সর্বশেষ তথ্য অনুসারে, ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের আয়োজকরা গালগোটিয়া বিশ্ববিদ্যালয়কে এক্সপো ভেন্যু খালি করার নির্দেশ দিয়েছেন। দিল্লির 'ভারত মণ্ডপম'-এ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট আয়োজিত হচ্ছে। সেখানে গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের স্টলে চিনা তৈরি 'ইউনিট্রি গো ২' রোবটটিকে প্রদর্শিত করা হয় বলে অভিযোগ। তবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দাবি করা হয়, তাদের সেন্টার অফ এক্সিলেন্সে এই রোবোট তৈরি হয়েছে। এবং এর নাম 'ওরিয়ন'।

গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের স্টলে চিনা তৈরি 'ইউনিট্রি গো ২' রোবটটিকে প্রদর্শিত করা হয় বলে অভিযোগ।
গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের স্টলে চিনা তৈরি 'ইউনিট্রি গো ২' রোবটটিকে প্রদর্শিত করা হয় বলে অভিযোগ।

তবে সোশ্যাল মিডিয়ায় এই রোবোট নিয়ে একাধিক ভিডিয়ো পোস্ট করা হয় এবং তা ভাইরাল হয়ে যায়। বিশেষজ্ঞ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। বিতর্ক এতটাই বেড়ে গিয়েছিল যে আয়োজকরা কঠোর পদক্ষেপ করলেন। অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি তাদের 'ইন-হাউস' উদ্ভাবন হিসেবে একটি বাণিজ্যিক চিনা পণ্য প্রদর্শন করেন এক্সপোতে। এতে এক্সপোর নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এদিকে এই রোবটের অনলাইন দাম প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা।

এদিকে আন্তর্জাতিক স্তরের একটি সম্মেলন থেকে এভাবে বাদ পড়ায় গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় ধাক্কা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর আগে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়েছিল যে তারা এই রোবোটটিকে নিজেদের আবিষ্কার হিসাবে বর্ণনা করছেন না, তবে এই রোবোটটিকে 'শিক্ষণীয় সরঞ্জাম' হিসাবে বর্ণনা করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, 'আমরা এটা তৈরি করেছি'। ভিডিওতে দাবি করা হয়েছে যে এটি গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের 'সেন্টার অফ এক্সেলেন্স' দ্বারা তৈরি করা হয়েছে। এই রোবোটটিকে ভারতীয় উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি হিসাবে প্রদর্শিত করা হয়েছিল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe