...
...
Next Story

India's Arms Import Report Details: মধ্য এশিয়ায় যুদ্ধের আবহে নয়া তথ্য সামনে, সৌদি-কাতার-পাক থেকে বেশি অস্ত্র কিনছে ভারত

২০২১ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিশ্বের অস্ত্র আমদানির ৯.৭ শতাংশ করেছে ইউক্রেন। আর ভারত এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ৮.২ শতাংশ অস্ত্র আমদানির ফলে। এর আগে ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানি ছিল গোটা বিশ্বের ৯.৩ শতাংশ।

Published on: Mar 9, 2026, 11:12:28 IST
By
Prefer HTon Google
Advertisement

মধ্য এশিয়ায় যুদ্ধ চলছে। এদিকে ইউরোপে ইউক্রেনেও যুদ্ধ চলছে বিগত কয়েক বছর ধরে। এরই মাঝে জানা গেল, বিগত পাঁচবছরে ইউক্রেনের পরে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত। ২০২১ থেকে ২০২৫ সালের তথ্য প্রকাশ করে এই দাবি করেছে স্টকহোম ইন্টারন্যাশেনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিশ্বের অস্ত্র আমদানির ৯.৭ শতাংশ করেছে ইউক্রেন। আর ভারত এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ৮.২ শতাংশ অস্ত্র আমদানির ফলে। এর আগে ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানি ছিল গোটা বিশ্বের ৯.৩ শতাংশ। এদিকে ২০১৬-২০ থেকে ২০২১-২৫ সময়কালে ভারতের অস্ত্রের আমদানি কমেছে ৪ শতাংশ।

বিগত পাঁচবছরে ইউক্রেনের পরে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত।  (প্রতীকী ছবি) (PTI)
বিগত পাঁচবছরে ইউক্রেনের পরে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত। (প্রতীকী ছবি) (PTI)

রিপোর্ট অনুযায়ী, ভারতের আমদানির ৪০ শতাংশ রাশিয়া থেকে এসেছে। এরপর ২৮ শতাংশ আমদানি এসেছে ফ্রান্স থেকে এবং ইজরায়েল থেকে ১৫ শতাংশ অস্ত্র আমদানি করেছে ভারত। এদিকে বিশ্বের মোট আমদানির নিরিখে পাকিস্তান ভারতের থেকে পিছিয়ে। তবে ২০১৬-২০২০'র থেকে ২০২১-২৫ সময়কালে ৬৬ শতাংশ অস্ত্র আমদানি বাড়িয়েছে পাকিস্তান। তাদের অস্ত্র আমদানির ৮০ শতাংশ, তুরস্ক থেকে তারা ৭ শতাংশ অস্ত্র আমদানি করেছে। এর আগে ২০১৬-২০ সময়কালে পাকিস্তানের অস্ত্র আমদানির ৭৩ শতাংশ ছিল চিন থেকে।

এদিকে অস্ত্র আমদানির তালিকায় ভারতের পরে তৃতীয় স্থানী আছে সৌদি আরব এবং চতুর্থ স্থানে কাতার। পাকিস্তান আছে পঞ্চম স্থানে। এদিকে এই তালিকায় চিন আছে ২১তম স্থানে। তাদের অস্ত্র আমদানির ৬৬ শতাংশই রাশিয়া থেকে আসে। ইউক্রেন এবং ফ্রান্স থেকে তারা যথাক্রমে ১৫ এবং ১৩ শতাংশ অস্ত্র আমদানি করে। এদিকে রাশিয়ার অস্ত্র রফতানির ক্ষেত্রে সবথেকে ওপরে আছে ভারত। রাশিয়া ৪৮ শতাংশ অস্ত্র রফতানি করে ভারতকে। চিন এবং বেলারুশকে তারা রফতানি করে ১৩ শতাংশ অস্ত্র। আর আমেরিকা এই তালিকায় আছে অষ্টম স্থানে। তাদের ১৭ শতাংশ আমদানি আসে ব্রিটেন থেকে, ১৪ শতাংশ থেকে আসে ফ্রান্স থেকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe