ইরানে, ইজরায়েল প্রথম হামলা চালায় ২৮ ফেব্রুয়ারি শনিবার। তার আগে ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ইজরায়েলের সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে বিশেষভাবে স্বাগতক জানাতে বিমানবন্দরে সস্ত্রীক পৌঁছতে দেখা যায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। মোদীর সফরের পরপরই ইরানে ইজরায়েল ও আমেরিকার জোড়া হামলা হয়। বহু মহলের প্রশ্ন ছিল, মোদী কি জানতেন যে ইজরায়েল, ইরানকে হামলা করবে? এর স্পষ্ট উত্তর দিয়ে দিয়েছেন ভারতে অবস্থিত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার।

রিউভেন আজার বলেন,' এটা ঘটনা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার (ইজরায়েলে) আগেও পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। তবে হামলা (ইরানে) চালানোর সিদ্ধান্তের ব্যাপারে যদি বলেন, তাহলে তা মোদী চলে(ইজরায়েল ছেড়ে) যাওয়ার পরে নেওয়া হয়।'
২৮শে ফেব্রুয়ারির ভোরে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি বড়সড় পরিসরে সামরিক অভিযান শুরু করে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করে, এমনকি যখন সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছিল। ইজরায়েল জানিয়েছে যে এই হামলাগুলি ইরানের সিনিয়র নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক সম্পদকে লক্ষ্য করে করা হয়েছে, যদিও ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিবরণ এখনও বিতর্কিত। যুদ্ধের এখনও পর্যন্ত ২ সপ্তাহ কেটেছে। যুদ্ধের জেরে হরমুজ প্রণালী স্তব্ধ হতেই দাম হু হু করে বেড়েছে এলপিজি গ্যাসের। তার জেরে অটোভাড়াও বেড়েছে। সব মিলিয়ে যুদ্ধের জেরে এদেশের মধ্যবিত্তের কালঘম ছুটছে!
অন্যদিকে, যুদ্ধের আগুনে, ইরান, ইজরায়েল সহ পুড়ছে গোটা আরব বিশ্বও। ইরানের তরফে আমিরশাহি, কুয়েত, বাহারিন, সৌদির মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা হয়। দুবাইয়ের বিমানবন্দরের কাছে হামলার জেরে কিছুক্ষণ বিমান উত্তরণ অবতরণ স্তব্ধ হয়ে যায়।
{{/usCountry}}অন্যদিকে, যুদ্ধের আগুনে, ইরান, ইজরায়েল সহ পুড়ছে গোটা আরব বিশ্বও। ইরানের তরফে আমিরশাহি, কুয়েত, বাহারিন, সৌদির মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা হয়। দুবাইয়ের বিমানবন্দরের কাছে হামলার জেরে কিছুক্ষণ বিমান উত্তরণ অবতরণ স্তব্ধ হয়ে যায়।
{{/usCountry}}এদিকে, ভারতের তরফে একাধিকবারই দুই পক্ষকে শান্ত হওয়ার আবেদন জানানো হয়েছে। দিল্লির সাফ বার্তা আপাতত বিপর্যস্ত দেশ থেকে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনাই বড় বিষয়।
এদিকে, ঘরোয়া রাজনীতিতে কংগ্রেসের বিদেশ বিষয়ক বিভাগের চেয়ারম্যান সালমান খুরশিদ বলেছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি এবং আরও বিস্তৃত সংঘাতের ঝুঁকির মধ্যে, মোদীর ওই ইজরায়েল সফর নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে তাঁর দল কংগ্রেস। মোদীর ইজরায়েল সফর নিয়ে কংগ্রসের জয়রাম রমেশও সুর চড়া করেছিলেন। তারই মাঝে ইজরায়েলের রাষ্ট্রদূত বিষয়টি স্পষ্ট করেন।