...
...
Next Story

LPG Gas Cylinder Prices January 2026: ২০২৬-র শুরুতেই LPG সিলিন্ডারের দাম বাড়ল কলকাতা-সহ ভারতে! রান্নার গ্যাসের দর কত

২০২৬ সালের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহরে। ছাব্বিশের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গেল। ক্যালেন্ডারের পাতা উলটে ২০২৫ সাল থেকে ২০২৬ সাল হতেই এলপিজি সিলিন্ডারের দাম হেরফের হয়েছে।

Published on: Jan 1, 2026, 00:21:25 IST
Advertisement

ছাব্বিশের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গেল। ক্যালেন্ডারের পাতা উলটে ২০২৫ সাল থেকে ২০২৬ সাল হতেই এলপিজি সিলিন্ডারের দাম হেরফের হয়েছে। তবে শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় রেস্তোরাঁ-সহ বাণিজ্যিক জায়গায়। বাড়িতে রান্নার জন্য যে গ্যাস সিলিন্ডার (১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার) ব্যবহার করা হয়, তার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, কলকাতা, দিল্লি, মুম্বইয়ের মতো মহানগরীতে প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১১১ টাকা।

২০২৬ সালের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল কলকাতায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
২০২৬ সালের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল কলকাতায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আরও পড়ুন: India's Pralay Missile Launch: ঢাকার পথে জয়শংকর, তারইমধ্যে বঙ্গোপসাগরে প্রলয় মিসাইল লঞ্চ ভারতের, কী হল?

জানুয়ারিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত পড়বে?

১) দিল্লি: ১,৬৯১.৫ টাকা। ১১১ টাকা দাম বেড়েছে।

২) কলকাতা: ১,৭৯৫ টাকা। ১১১ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

৩) মুম্বই: ১,৬৪২.৫ টাকা। ১১১ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

৪) চেন্নাই: ১,৮৪৯.৫ টাকা। ১১০ টাকা দাম বেড়েছে। চারটি মহানগরীর মধ্যে খাতায়কলমে সবথেকে দাম বেড়েছে চেন্নাইয়েই।

আরও পড়ুন: Small Savings Scheme interest rate: বছরশেষে চমক; PPF, সুকন্যা, NSC-সহ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ল? রইল তালিকা

জানুয়ারিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের (ভর্তুকিহীন) দাম কত?

২) দিল্লি: ৮৫৩ টাকা।

৩) মুম্বই: ৮৫২.৫ টাকা।

৪) চেন্নাই: ৮৬৮.৫ টাকা।

আরও পড়ুন: Amit Shah to WB BJP Leaders: ২ থেকে ২০ আসনে পৌঁছাতে হবে, টিকিটের জন্য হ্যাংলামি নয়- ছাব্বিশের নির্দেশ শাহের

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe