...
...
Next Story

Nitish Kumar Latest Update: জল্পনা সত্যি করে রাজ্যসভার পথে নীতীশ, বিহারের নতুন সরকারের উদ্দেশে দিলেন বার্তা

নীতীশ কুমার নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, 'দুই দশকেরও বেশি সময় ধরে আপনারা ধারাবাহিকভাবে আমার প্রতি বিশ্বাস এবং সমর্থন বজায় রেখেছেন। এর ফলে সম্পূর্ণ নিষ্ঠার সাথে বিহার এবং আপনাদের সবার সেবা করেছি আমি। আপনাদের এই বিশ্বাস এবং সমর্থনের শক্তি ছিল বলে আজ বিহার উন্নয়ন এবং সম্মানের নতুন মাত্রা তুলে ধরছে।'

Published on: Mar 5, 2026, 13:16:22 IST
By
Prefer HTon Google
Advertisement

রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার। জল্পনার আবহে নিজেই বিষয়টি নিশ্চিত করলেন নীতীশ। তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে উচ্চকক্ষে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। এরই সাথে তিনি বিহারের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নীতিশ কুমার বিহারের জনগণকে আশ্বস্ত করে বলেন, আগের মতো এবারও তিনি বিহারকে উন্নত করার সংকল্প পূরণ করবেন। এরই সঙ্গে তিনি জানান, বিহারের নতুন যে সরকার গঠিত হবে, তাদের তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন।

রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার।
রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার।

নীতীশ কুমার নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, 'দুই দশকেরও বেশি সময় ধরে আপনারা ধারাবাহিকভাবে আমার প্রতি বিশ্বাস এবং সমর্থন বজায় রেখেছেন। এর ফলে সম্পূর্ণ নিষ্ঠার সাথে বিহার এবং আপনাদের সবার সেবা করেছি আমি। আপনাদের এই বিশ্বাস এবং সমর্থনের শক্তি ছিল বলেই আজ বিহার উন্নয়ন এবং সম্মানের নতুন মাত্রা তুলে ধরছে। এর জন্য আমি অতীতেও বহুবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি।'

নীতীশ কুমার আরও লিখেছেন, 'যখন থেকে আমি আমার সংসদীয় জীবন শুরু করি, তখন থেকেই আমার মনে ইচ্ছে ছিল, বিহার বিধানসভার উভয় কক্ষের পাশাপাশি সংসদের উভয় কক্ষের সদস্য হব। এই ধারাবাহিকতায় আমি এই নির্বাচনে রাজ্যসভার সদস্য হতে চাইছি। আমি আপনাদের আন্তরিকতার সঙ্গে আশ্বস্ত করতে চাই যে, আপনাদের সঙ্গে আমার এই সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আপনাদের সঙ্গে উন্নত বিহার গড়ার সংকল্প অটুট থাকবে। যে নতুন সরকার গঠিত হবে, তাতে আমার পূর্ণ সমর্থন ও দিকনির্দেশনা থাকবে।'

এহেন পরিস্থিতিতে বুধবার গভীর রাত পর্যন্ত নাটকীয় ঘটনাবলীর সাক্ষী থেকে পটনা। বুধবার গভীর রাতে জেডিইউ নেতা ও নীতীশের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে তাঁকে পদত্যাগ করতে বাধা দেওয়ার চেষ্টা করেন। সব জল্পনাকে সত্যি করে আজ সকালে নীতীশ নিজেই ফেসবুক পোস্টে জানিয়ে দেন, তিনি রাজনৈতিক জীবনে নয়া ইনিংস শুরু করছেন। এই আবহে বিহার শীঘ্রই নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe