ভারতের জোড়া অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু অল্পের জন্য রক্ষা পেলেন ইরানি মিসাইল হামলা থেকে। জানা গিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি মিসাইল হামলার সময় সেখানেই ছিল পিভি সিন্ধু এবং তাঁর দল। তিনি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পিভি সিন্ধু আরও জানান, তাঁর কোচ ধোঁয়া এবং ধ্বংসাবশেষের খুবই কাছে ছিলেন। এই আবহে তাঁকে সেখান থেকে ছুটে পালাতে হয়। তবে এরপরে তাঁকে এবং তাঁর দলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানান সিন্ধু। তিনি তার জন্য দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ভারতীয় হাইকমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ইজরায়েল এবং আমেরিকা যৌথ ভাবে ইরানে হামলা চালায় ২৮ ফেব্রুয়ারি। এরপরই ইজরায়েল এবং পশ্চিম এশিয়ার আরও বহু দেশে মিসাইল হামলা চালায় ইরান। দুবাইয়ের বহু স্থানে ইরানের মিসাইল আছড়ে পড়ে। দুবাইয়ে অবস্থিত বিলাসবহুল হোটেলেও বিস্ফোরণ ঘটে। সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে জানানো হয়েছে, ইরানের ১৩৭টি মিসাইল তারা মাঝ আকাশেই ধ্বংস করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে মৃত্যু হয় এক পাকিস্তানির। এদিকে দুবাই বিমানবন্দরে ইরানের মিসাইল হামলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বিমানবন্দর চত্বরে ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। এদিকে দুবাই সহ পশ্চিম এশিয়ার অধিকাংশ শহরের আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আবহে বহু ভারতীয় আটকে পড়েছেন মধ্যপ্রাচ্যে।
জানা গিয়েছে, পিভি সিন্ধু দুবাই হয়ে ইংল্যান্ডের বার্মিংহাম যাচ্ছিলেন। সেখানে অল ইংল্যান্ড ওপেনে অংশ নেওয়ার কথা তাঁর। আগামী ৩ মার্চ থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির আবহে দুবাইতে আটকে পড়েছেন তিনি। এদিকে তিনি এখন দুবাই থেকে কবে বের হতে পারবেন, তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা সিন্ধুর কাছে নেই। এদিকে হামলার এই আপডেট দেওয়ার আগেও দুবাই বিমানবন্দরের একটি ভিডিয়ো পিভি সিন্ধু পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি জানিয়েছিলেন, দুবাই বিমানবন্দরে সকল উড়ান পরিষেবা স্থগিত করা হয়েছে।
এদিকে জানা যায়, দুবাইয়ের পাম জুমেইরা দ্বীপের একটি হোটেলের বাইরে ইরানি একটি মিসাইল আছড়ে পড়েছিল। সেখানে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। পাম জুমেইরাতে ইরানি মিসাইল হামলার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইরানি হামলার আবহে বুর্জ খলিফা ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। বুর্জ খালিফা থেকে পাম জুমেইরার এই হোটেলের দূরত্ব খুব একটা বেশি নয়। এই হোটেলটি পশ্চিমা সেলিব্রিটিদের বেশ প্রিয় বলে দাবি করা হয়। এছাড়া যে পাম জুমেইরা দ্বীপে এই হোটেলটি অবস্থিত, সেখানে অনেক ভারতীয় সেলিব্রিটিদের আবাসস্থল রয়েছে। বলিউডের বড় বড় নাম থেকে শুরু করে ব্যবসায়ীদের অনেকেই এই দ্বীপে 'বিচফ্রন্ট ভিলা' ও 'হাই-এন্ড অ্যাপার্টমেন্ট' কিনেছেন। উল্লেখ্য, খেজুর গাছ এবং পাতার আকারের এই দ্বীপটিকে ২০০১ এবং ২০০৬ সালের মধ্যে তৈরি করা হয়েছিল।
{{/usCountry}}এদিকে জানা যায়, দুবাইয়ের পাম জুমেইরা দ্বীপের একটি হোটেলের বাইরে ইরানি একটি মিসাইল আছড়ে পড়েছিল। সেখানে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। পাম জুমেইরাতে ইরানি মিসাইল হামলার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইরানি হামলার আবহে বুর্জ খলিফা ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। বুর্জ খালিফা থেকে পাম জুমেইরার এই হোটেলের দূরত্ব খুব একটা বেশি নয়। এই হোটেলটি পশ্চিমা সেলিব্রিটিদের বেশ প্রিয় বলে দাবি করা হয়। এছাড়া যে পাম জুমেইরা দ্বীপে এই হোটেলটি অবস্থিত, সেখানে অনেক ভারতীয় সেলিব্রিটিদের আবাসস্থল রয়েছে। বলিউডের বড় বড় নাম থেকে শুরু করে ব্যবসায়ীদের অনেকেই এই দ্বীপে 'বিচফ্রন্ট ভিলা' ও 'হাই-এন্ড অ্যাপার্টমেন্ট' কিনেছেন। উল্লেখ্য, খেজুর গাছ এবং পাতার আকারের এই দ্বীপটিকে ২০০১ এবং ২০০৬ সালের মধ্যে তৈরি করা হয়েছিল।
{{/usCountry}}