...
...
Next Story

সাহায্যের হাত বাড়াচ্ছে ‘বন্ধু’ মস্কো? ইরান যুদ্ধের মাঝে ভারত, রাশিয়া তেল-অঙ্কে নয়া হিসাব? বড় দাবি রিপোর্টের

রয়টার্স এক সূত্রকে তুলে ধরে রিপোর্টে কোন বড় দাবি করছে?

Published on: Mar 3, 2026, 20:40:20 IST
By
Prefer HTon Google
Advertisement

ইরানের সঙ্গে ইজরায়েলের মাঝে তেলের দাম নিয়ে গোটা বিশ্ব চিন্তিত। এদিকে বেশ কিছু মিডিয়া রিপোর্ট সূত্র উল্লেখ করে জানাচ্ছে যে, ভারতের কাছে আর কয়েক সপ্তাহের মতো জ্বালানি মজুত রয়েছে। এই অবস্থায় ভারত কতটা উদ্বিগ্ন তেল ঘিরে? কিছুদিন আগেই ভারতের সঙ্গে আমেরিকার এক বাণিজ্য চুক্তির কথা হয়। তারপর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে যাচ্ছেন, ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। রিপোর্ট এও দাবি করেছে যে, ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, যে ভেনে জুয়েলা বর্তমানে মার্কিনি কবজায় রয়েছে। এরই মাঝে শুরু হয়ে গিয়েছে উপসাগরীয় যুদ্ধ। যেখানে তেল উত্তোলক বহু দেশই কোনও না কোনওভাবে প্রভাবিত। এমন অবস্থায় ভারতের তেল-সমীকরণ কী হবে?

ইরান যুদ্ধের মাঝে ভারত, রাশিয়া তেল-অঙ্কে নয়া হিসাব? বড় দাবি রিপোর্টের
ইরান যুদ্ধের মাঝে ভারত, রাশিয়া তেল-অঙ্কে নয়া হিসাব? বড় দাবি রিপোর্টের

রয়টার্স এক সূত্রকে তুলে ধরে রিপোর্টে দাবি করেছে, উপসগারীয় যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া নাকি আগ্রহ দেখিয়েছে ভারতকে তেল সরবরাহ করার ক্ষেত্রে। এর আগে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার থেকে ভারত তেল কেনায় ক্ষুব্ধ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে ভারতের তেল কেনায় , দিল্লির ওপর বাড়তি ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। যার জেরে ভারতের ওপর মার্কিন শুল্কের বোঝা চলে যায় ৫০ শতাংশে। এরপর সদ্য ভারত-মার্কিন বাণিজ্য ডিল হয়। তারপরই ভারতের ওপর চাপানো সেই বড় অঙ্কের শুল্ক কমে ১৮ শতাংশ হয়। ট্রাম্প দাবি করেন, ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। যদিও রাশিয়া তা মানতে রাজি হয়নি।

এরপর ফেব্রুয়ারির শেষলগ্ন থেকে উপসাগরীয় অঞ্চলে তুমুল উত্তেজনা দেখা যায় ইরানে ইজরায়েল ও আমেরিকার হানার জেরে। এরপরই ভারতের তেল সরবরাহে রাশিয়ার এগিয়ে আসার রিপোর্ট সামনে আসছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe