Small Savings Scheme interest rate: বছরশেষে চমক; PPF, সুকন্যা, NSC-সহ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ল? রইল তালিকা
২০২৫ সাল শেষ হওয়ার আগে চমক দিল কেন্দ্রীয় সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করল। আর তাতে কিছুটা চমকই থাকল। কোন প্রকল্পে সুদের হার কত হল?
যে আশঙ্কটা করা হচ্ছিল, সেটা হল না। বরং কিছুটা চমক দিয়েই ২০২৫ সালের শেষে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কমানোর পথে হাঁটল না কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখা হল। তার ফলে টানা সাতটি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পালটাল না কেন্দ্রীয় সরকার। শেষবার সুদের হার পরিবর্তন করা হয়েছিল ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে।
জানুয়ারি-মার্চ পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কত থাকবে?
, ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
৯) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি): ৭.৭ শতাংশ
১০) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ): ৭.১ শতাংশ
১১) কিষান বিকাশ পত্র: ৭.৫ শতাংশ (১১৫ মাসে ম্যাচিওর হবে)
১২) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা: ৮.২ শতাংশ।
রেপো রেট কমিয়ে দেওয়া হয়েছে
এমনিতে ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে যে সুদের হার কমতে পারে বলে মনে করেছিলেন অনেকে। কারণ চলতি মাসের শুরুতেই রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্ককে ধার দেয় ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের) ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তার ফলে আপাতত রেপো রেট ঠেকেছে ৫.২৫ শতাংশ। শুধু তাই নয়, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টে অনুমান করা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে রেপো রেট আরও ২৫ বেসিস পয়েন্ট (০.২৫ শতাংশ) কমিয়ে দেওয়া হতে পারে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Small Savings Scheme interest rate: বছরশেষে চমক; PPF, সুকন্যা, NSC-সহ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ল? রইল তালিকা
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe