ইরানের হামলায় আরও এক মার্কিন সেনা প্রাণ হারালেন। রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় প্রাণ গিয়েছে সেই মার্কিন সেনার। এই নিয়ে অন্তত ৭ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন পশ্চিম এশিয়ার এই যুদ্ধে। এদিকে সৌদিতে ইরানের ক্রমাগত মিসাইল হামলার জেরে ভয়ে দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে আমেরিকা। অবিলম্বে অসামরিক মার্কিন নাগরিকদের সৌদি আরব ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে জানানো হয়েছে, গত ১ মার্চ সৌদি আরবে ইরানি এক হামলায় গুরুতর জখম হয়েছিলেন সেই মার্কিন সেনা। এরপর থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। ৮ মার্চ তাঁর মৃত্যু হয়েছে। নিহত সেনার পরিবারকে এই বিষয়ে অবগত করা হবে আগামী ২৪ ঘণ্টায়। সেই সময় পর্যন্ত মৃত সেনার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
এদিকে সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ২ জন বাংলাদেশিরও প্রাণ গিয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে এখনও পর্যন্ত মৃত বাংলাদেশির সংখ্যা বেড়ে হল ৩। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছিল। এছাড়া ২ জন পাকিস্তানির মৃত্যু হয়েছে। এই ২ জনই সংযুক্ত আরব আমিরাতে মারা গিয়েছেন। এর পাশাপাশি ১ নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন ইরানি হামলায়। তিনিও আমিরাতে মারা যান। সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ায় প্রায় ১৫০০ জন মারা গিয়েছেন ২৮ ফেব্রুয়ারি থেকে। এদিকে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩ জন ভারতীয়। এই তিনজনই সমুদ্রে মারা গিয়েছেন।
২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি।
{{/usCountry}}২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি।
{{/usCountry}}ইরানের বিপ্লবী গার্ড কোরের তরফ থেকে 'অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর ২৯তম দফার হামলা শুরু করা হয়েছে। এদিকে সৌদি ছাড়াও বাহারিনে হামলা চালিয়েছে ইরান। অপরদিকে কুয়েতেও আছড়ে পড়েছিল ইরানি মিসাইল। এছাড়া ইজরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের মিসাইল আছড়ে পড়ে ৮ মার্চ গভীর রাতে। এমনকী ৯ মার্চ ভোররাত পর্যন্ত চলে ইরানি হামলা। ইজরায়েলের তরফ থেকে আবার তেহরানে তেল সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এদিকে ইজরায়েলি হামলায় লেবাননে অনেকের মৃত্যু হয়েছে।