কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-এর শ্যুটিং কিছুদিন আগেই শুরু হয়েছে। তবে এই ছবি নিয়ে যখন থেকে আলোচনায় তখন থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে থাকবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। তবে এবার অবশেষে জানা গিয়েছে কাকে দেখা যাবে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায়।

আরও পড়ুন: পাঁচতারা হোটেলকে হার মানাবে তারার নতুন বাড়ি! নায়িকার নতুন বাড়ি দেখে প্রশংসায় পঞ্চমুখ ফারহা
চলতি বছরের পয়লা এপ্রিল মহারাজের ভূমিকায় রাজকুমার রাও শুরু করেছিলেন অভিনয়। কলকাতাতেই শুরু হয়েছিল শ্যুট। সেই শ্যুটিংয়ের বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে। আর এর মাঝেই শোনা যায় এই ছবিতে সৌরভ-পত্নীর ভূমিকায় দেখা যেতে পারে তৃপ্তি দিমরিকে। আর এবার অবশেষে প্রকাশ্য এল কে হতে চলেছেন ডোনা।
আরও পড়ুন: ঘোষণার পরেও কেন ‘দেশু ৭’ পরিচালনা করলেন না সুজিত রিনো? ‘সবটাই তাদের জন্য…’, মুখ খুললেন পরিচালক
ডোনা গঙ্গোপাধ্যায় একজন স্বনাম ধন্য নৃত্যশিল্পী। তাই নাচের প্রতি অনুরক্ত এমন কোনও অভিনেত্রীকেই ডোনার ভূমিকায় চাইছিলেন চলচ্চিত্র নির্মাতারা। মাঝে অবশ্য কলকাতায় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া এসেছিলেন তখন টলিপাড়ার দুই নায়িকা মিমি চক্রবর্তী ও ইশা সাহার নাম উঠে এসেছিল। কিন্তু ছবির সর্বভারতীয় দর্শকদের কারণে মিমি বা ইশা কাউকে নিয়েই পরবর্তীতে আর এগোতে দেখা যায়নি। তারপর তৃপ্তির নাম সামনে আসে। তবে সে জল্পনাও নস্যাৎ হয়ে যায়।
আরও পড়ুন: 'আমার কথাটি ফুরোলো…', ‘বেশ করেছি প্রেম করেছি’ শেষ হতেই আবেগে ভাসলেন পর্দার 'স্বয়ম' রাজদীপ
{{/usCountry}}আরও পড়ুন: 'আমার কথাটি ফুরোলো…', ‘বেশ করেছি প্রেম করেছি’ শেষ হতেই আবেগে ভাসলেন পর্দার 'স্বয়ম' রাজদীপ
{{/usCountry}}গুঞ্জন অবশেষে জানা গিয়েছে এই ছবিতে সৌরভ-পত্নী ভূমিকায় দেখা যাবে সানিয়া মালহোত্রাকে। নায়িকারও নৃত্যপ্রীতি রয়েছে। তাছাড়া তাঁর ও ডোনার মধ্যে মুখের আদলেও বেশ মিল রয়েছে। তাই গুঞ্জন সব মিলিয়ে তিনি হতে চলেছেন পর্দার ডোনা। যদি গুঞ্জন সত্যি হয়, তবে রাজকুমারের বিপরীতে এই প্রথমবার অভিনয় করবেন সানিয়া।
‘দাদা- দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’-এর শ্যুটিং এপ্রিল থেকে শুরু হয়েছে। ইডেন থেকে সোশাল মিডিয়ায় দুটি ছবি ভাগ করে নিয়েছিলেন রাজকুমার রাও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখ যাবে অপরাজিতা আঢ্যকে। সৌরভের বাবা চণ্ডি গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন বোমন ইরানি। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া-র চরিত্রে কাজ করবেন গজরাজ রাও।